বিবিসি বাংলা উইজেট
বিবিসি বাংলা উইজেট কি?
উইজেটের মাধ্যমে এক ওয়েবসাইটের কনটেন্ট অন্য ওয়েবসাইটে ব্যবহার করা যায় বা আপনার ডেস্কটপ কম্পিউটারে নেওয়া যায়৻
বিবিসি বাংলাউইজেটের মাধ্যমে, অডিও ও ভিডিও আপডেটসহ বিবিসি বাংলার সর্ব সাম্প্রতিক খবর আপনার নিজস্ব ব্লগ অথবা ওয়েবসাইটে যোগ করতে পারবেন৻
বিবিসি বাংলা উইজেট কেন প্রয়োজন?
বিবিসি বাংলারউইজেটের মাধ্যমে বিশ্বের সর্ব সাম্প্রতিক সংবাদ সরাসরি আপনার ওয়েবসাইটের ব্যবহারকারীদের কাছে উপস্থাপন করতে পারেন৻ বিনা খরচে প্রয়োজনীয় তথ্য দেওয়ার এটা একটা সহজ উপায়৻
বিবিসি বাংলা উইজেট কিভাবে ইন্সটল করতে হয়?
নীচের কোডটি কপি করে আপনার ব্লগ বা ওয়েবসাইটের সাইডবার বা অন্য কোন জায়গায় পেস্ট করুন৻
ক্লিক করুন iGoogle, Windows Vista Sidebar, Netvibes, Mac Dashboard and WordPress জন্য উইজেটের পৃথক কয়েকটি ভার্শন আছে এবং আরো কয়েকটি শীঘ্রই পাওয়া যাবে৻
বিবিসি বাংলা উইজেটের বৈশিষ্ট্য:
সর্বশেষ সংবাদ

কনটেন্ট বারে ক্লিক করে দেখুন কি ধরণের কনটেন্ট পাওয়া যাচ্ছে৻ এই তালিকা থেকে ব্যবহারকারী তাঁর পছন্দের ধরণের কনটেন্ট বেছে নিতে পারেন৻
উইজেট যোগ করুন
+বোতামে ক্লিক করে, আপনার ওয়েবসাইটের ব্যবহারকারীরা তাঁদের ওয়েবসাইট বা ব্লগে এই উইজেট যোগ করতে পারেন৻
এর মাধ্যমে উইজেট ইনস্টল করতে প্রয়োজনীয় কোড পাওয়া যাবে৻
অপশনস
আপনার ব্যবহারকারীদের জন্য কয়েকটি অপশন এখানে৻ এসব অপশন পরিবর্তন করলে উইজেটের ডিসপ্লেতে পরিবর্তন ঘটবে৻
ডিফল্ট ফিড সিলেক্ট করুন
উইজেড লোড হওয়ার পর প্রথম কি ধরণের কনটেন্ট দেখা যাবে তা ঠিক করুন৻
সারাংশ বাদ দিন
শুধু সংবাদ শিরোনাম দেখানো হবে এই বক্সটিকে টিক চিহ্ন দিন৻ সংবাদ শিরোনাম গুলোর সারাংশ দেখানো হবে এটি সিলেক্ট করবেননা৻
ছোট ছবি বাদ দিন
প্রতিবেদনগুলোর তালিকা থেকে ছবি বাদ দিতে চান, এই বক্সে টিক চিহ্ন দিন৻

সাহায্য
সাহায্যের পাতায় যেতে প্রশ্নবোধক চিহ্নের ওপর ক্লিক করুন৻

ফিডব্যাক এবং প্রশ্ন
আমরা আপনাদের মতামত জানতে চাই৻ কী আপনার পছন্দ এবং আরো ভালো কিভাবে করা যায় সে সম্পর্কে আমাদের জানান৻
যোগাযোগ করুন
* এই ঘরগুলি অবশ্যই পূরণ করতে হবে
এই অনুরোধটি রক্ষা করতে একমাত্র আপনার ব্যক্তিগত তথ্য ব্যবহার করা হবে.
উইজেটের শর্তাবলী
বিবিসি বাংলার উইজেট ইনস্টল করে এবং এর মাধ্যমে বিবিসি বাংলার কনটেন্ট দেখিয়ে আপনি নীচের শর্তাবলী মেনে নিতে সম্মতি দিয়েছেন৻
১. লাইসেন্স
১.১ বিবিসি বাংলাউইজেটের মাধ্যমে কেবলমাত্র বিবিসি বাংলার কনটেন্ট দেখানোর একচেটিয়া নয় এমন লাইসেন্স আপনাকে দেওয়া হয়েছে৻
১.২ বিবিসি বাংলাউইজেট এবং বিবিসি বাংলা কনটেন্টের মেধাসত্ত্বাধিকার সহ সব ধরণের অধিকার বিবিসির জন্য সংরক্ষিত৻
২. বিবিসি বাংলাউইজেট এবং বিবিসি কনটেন্ট ব্যবহার
২.২ বিবিসি বাংলাউইজেট কেবল মাত্র ব্যক্তিগত ব্যবহারের জন্য, বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহারের জন্য নয়৻
২.৩ আপনি বিবিসি বাংলার কনটেন্ট কোনভাবে কপি, পুণঃপ্রকাশ, সম্পাদনা, পরিবর্তন বা অন্য কোন কিছুর সঙ্গে যোগ করতে পারবেননা৻
২.৪ আপনি বিবিসি বাংলারউইজেট কপি, বিতরণ, আনজিপ, রিভার্স ইঞ্জিনিয়ার, ডিকম্পাইল বা অন্য কোনভাবে ডিস-এসেম্বল করতে পারবেননা বা অন্য কোনভাবে এর মূল উপাদান ব্যবহার করতে পারবেননা৻
৩.ওয়ারান্টি এবং দায়
৩.১ বিবিসি বাংলাউইজেট এবং বিবিসি বাংলাকনটেন্ট ``যেমন আছে`` এবং ``যেভাবে পাওয়া যাচ্ছে`` ভিত্তিতে পাওয়া যায়৻ আপনি নিজ দায়িত্বে বিবিসি বাংলার উইজেট ইনস্টল করেছেন এবং তার মাধ্যমে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস কনটেন্ট দেখছেন৻
৩.২ বিবিসি বাংলাউইজেট এবং বিবিসি বাংলাকনটেন্ট অশুদ্ধ, ভুল, ভাইরাস বা ত্রুটিমুক্ত রাখতে বিবিসি যুক্তি সঙ্গতভাবে চেষ্টা করেছে৻ তবে বিবিসি এক্ষেত্রে কোন নিশ্চয়তা দিচ্ছেনা৻
৩.৩ আইন সম্মতভাবে সম্ভব পর্যায় পর্যন্ত, বিবিসি বাংলাউইজেট এবং বিবিসি বাংলা কনটেন্ট বা বিবিসি ওয়েবসাইটের ব্যাপারে, বিবিসি কোন ধরনের গ্যারান্টি (অন্তর্নিহিত, বিধিবদ্ধ বা অন্য কোনভাবে) দিচ্ছেনা৻ বিবিসি বাংলা উইজেট এবং বিবিসি বাংলাকনটেন্ট সংক্রান্ত বা এর কারণে কোন ক্ষতির দায় বিবিসি নেবেনা৻
৩.৪ আপনার কম্পিউটারকে ভাইরাসের হাত থেকে রক্ষা করতে যথাযথ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হচ্ছে৻
৩.৫ এসব শর্তের কোনটি লঙ্ঘন করলে বিবিসি বাংলাকনটেন্ট পরিবর্তন বা সরিয়ে নেওয়া হতে পারে এবং আপনার জন্য বিবিসি বাংলা উইজেট এর ব্যবহার নিষিদ্ধ করতে পারে৻
৪. সাধারণ
৪.১ এসব শর্ত ইংল্যান্ডের আইন অনুযায়ী ব্যাখ্যা করা হবে এবং কেবল মাত্র ইংলিশ কোর্টের এখতিয়ার ভুক্ত৻