BBCBengali.com
BBCHindi.com
BBCNepali.com
BBCSinhala.com
BBCTamil.com
BBCUrdu.com
 
সর্বশেষ আপডেট: 30 নভেম্বর, 2009 - প্রকাশের সময় 16:47 GMT
 
বন্ধুকে ইমেইল করুন   ছাপার উপযোগী সংস্করণ
দুবাই-আবুধাবিতে শেয়ারের দরপতন
 
dubai in crisis
দুবাই : অনিশ্চিত ভবিষ্যত
দুবাই - তার প্রায় ৬ হাজার কোটি ডলারের ঋণ পরিশোধ বিলম্বিত করার ইচ্ছা প্রকাশ করার পর - দুবাই ও আবুধাবির শেয়ারবাজারে মূল্যপতন ঘটেছে৻

চার দিনের ধর্মীয় ছুটির শেষে আজ প্রথম দিনে শেয়ার বেচাকেনা শুরু হয়৻ ওই ছুটির সময়ই, দুবাইয়ের রাষ্ট্রীয় মালিকানাধীন বিনিয়োগ কোম্পানি দুবাই ওয়াল্ড ঘোষণা করেছিল যে তারা ওই ঋণ পরিশোধ বিলম্বিত করার চেষ্টা করছে৻ এর পর আজ শেয়ার বেচাকেনা শেষ হতে হতে দুবাইয়ে ৭ দশমিক ৩ শতাংশ এবং আবুধাবিতে আট দশমিক তিন শতাংশ মূল্যপতন ঘটে৻

পরে দুবাইয়ের সরকার নিশ্চিত করে যে দুবাই ওয়ার্লডের ঋণের গ্যারান্টি তারা দেবে না৻ সরকারের একজন মুখপাত্র আবদুল রহমানআল সালেহ বলেন, কোম্পানির ঋণের আংশিক দায়িত্ব যারা ঋণ দেয় তাদের বহন করা উচিত৻

সংযুক্ত আরব আমিরাতের কেন্দ্রীয ব্যাংক বলেছে যে দুবাইয়ে কর্মরত স্থানীয় ও বিদেশী ব্যাংকগুলোকে তারা সহায়তা দেবে, এবং তাদের ব্যাংকিং খাতে আরো অর্থের যোগান দেবে৻

বিবিসির বিশ্লেষক এন্ড্রু ওয়াকার বলেন, দুবাই-এর অর্থনীতি এই সংকটের ফলে শেষ হয়ে যাবে এমন মনে করাটা বাড়াবাড়ি হবে৻ তবে নির্মাণখাতে এর প্রভাব বেশ একটু লম্বা সময় ধরে চলতে পারে, ফলে নির্মাণ শ্রমিকদেরর চাহিদা কমে যেতে পারে৻

 
 
সর্বশেষ সংবাদ
 
 
বন্ধুকে ইমেইল করুন   ছাপার উপযোগী সংস্করণ
 
  RSS News Feed
 
BBC Copyright Logo ^^ পাতার শুরুতে
 
  প্রথম পাতা | বিশেষ আয়োজন | অনুষ্ঠান| বেতার তরঙ্গ | আবহাওয়া
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  আমাদের সম্পর্কে | যোগাযোগ | সাহায্যের বোতাম | গোপনীয়তা সংক্রান্ত বিবৃতি