|
রেলপথে জঙ্গী হামলার তদন্ত করছে মস্কো
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
রাশিয়াতে একটি এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনা সম্ভাব্য সন্ত্রাসবাদী কর্মকান্ড হতে পারে বলে কর্তৃপক্ষ ধারণা করছে, এবং সেই অনুযায়ী
তার তদন্তও শুরু হয়েছে৻
নেভসকি একসপ্রেস - এই ট্রেনটি মস্কো থেকে সেইন্ট পিটার্সবার্গ যাচ্ছিলো ছ‘শো ষাট জনের মতো যাত্রী নিয়ে৻ ঘটনাটি ঘটে দুর্গম এক গ্রামাঞ্চলে যখন ট্রেনটি লাইনচ্যুত হয়৻ সেখানে ব্যাপক উদ্ধার তৎপরতা চালানো হয়েছে, যাত্রীদের ধ্বংসস্তূপ থেকে বের করার লক্ষ্যে৻ আহতদের হাসপাতালে নিয়ে যাবার জন্যে ওই অঞ্চলে হেলিকপ্টারের ব্যবস্থা করা হয়েছে৻ রেললাইনের কাছে একটা গর্ত পাওয়া গেছে যেটা দেখে সন্দেহ করা হচ্ছে ট্রেনটিকে লাইনচ্যুত করার জন্যে হয়তো একটা বোমা ব্যবহার করা হয়েছিলো৻ রুশ রেলওয়ের প্রেসিডেন্ট, ভ্লাদিমির ইয়াকুনিন বলেছেন এই বিষয়টার তদন্ত করে দেখা হচ্ছে৻ মস্কো থেকে সেইন্ট পিটার্সবার্গের মধ্যে যে রেল লাইন, তার ওপর আগেও আক্রমণ হয়েছে৻ দু বছর আগে আরেকটি ট্রেন লাইনচ্যুত হওয়ায় তিরিশজনের মতো আহত হন৻ তখন চেচেন বিদ্রোহীদের সঙ্গে যোগসাজস থাকার দায়ে দুজনকে সন্দেহ করা হয় এবং অভিযোগ করা হয় তাঁরা রেল লাইনের ধারে বোমা পেতে রেখেছিলেন৻ |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||