BBCBengali.com
BBCHindi.com
BBCNepali.com
BBCSinhala.com
BBCTamil.com
BBCUrdu.com
 
সর্বশেষ আপডেট: 22 নভেম্বর, 2009 - প্রকাশের সময় 15:57 GMT
 
বন্ধুকে ইমেইল করুন   ছাপার উপযোগী সংস্করণ
ওবামার স্বাস্থ্য সংস্কার উদ্যোগ সিনেটে
 
us congress
মার্কিন কংগ্রেস ভবন
মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ব্যবস্থায় আমূল পরিবর্তন নিয়ে আসার লক্ষ্যে প্রেসিডেন্ট বারাক ওবামার উদ্যোগটি সিনেটে আলোচনার জন্য গৃহীত হয়েছে৻

এই বিলটি উত্থাপনে বিলম্ব করানোর জন্য বিরোধী রিপাবলিকানদের কৌশল ঠেকাতে যে ৬০টি ভোট পাওয়া দরকার ছিল, তা পেতে সক্ষম হয়েছে মিঃ ওবামার ডেমোক্রেটিক পার্টি৻

এ বিলের লক্ষ্য হচ্ছে, যে প্রায় তিন কোটি আমেরিকানের স্বাস্থ্যবীমা নেই - তাদেরকে বীমার আওতায় নিয়ে আসা৻ কিন্তু রিপাবলিকানরা বলছে এর খরচ হবে অত্যন্ত বেশি৻

এর ফলে আগামি ৩০শে নভেম্বর সিনেটে এই বিলটির ওপর পূর্ণ বিতর্ক শুরু হবে, এবং এ বিতর্ক কয়েক সপ্তাহ ধরে চলবে বলে মনে করা হচ্ছে৻

এর আগে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রায় একই রকম একটি প্রস্তাব অনুমোদিত হয়েছে৻

 
 
সর্বশেষ সংবাদ
 
 
বন্ধুকে ইমেইল করুন   ছাপার উপযোগী সংস্করণ
 
  RSS News Feed
 
BBC Copyright Logo ^^ পাতার শুরুতে
 
  প্রথম পাতা | বিশেষ আয়োজন | অনুষ্ঠান| বেতার তরঙ্গ | আবহাওয়া
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  আমাদের সম্পর্কে | যোগাযোগ | সাহায্যের বোতাম | গোপনীয়তা সংক্রান্ত বিবৃতি