|
চীন ও যুক্তরাষ্ট্রের সহযোগিতার আহবান
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
চীনে প্রথম রাষ্ট্রীয় সফরের শুরুতে প্রেসিডেন্ট ওবামা বলেছেন, যুক্তরাষ্ট্র ও চীন পরস্পরের প্রতিপক্ষ না হয়ে বরং সহযোগিতা করলে
সারা বিশ্ব লাভবান হবে৻
শাংহাইয়ে অল্প বয়েসী ছেলেমেয়েদের সাথে আলোচনার সময় প্রেসিডেস্ট ওবামা বলেন যে মত প্রকাশের স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা এবং তথ্যের অধিকার সার্জনীন যা সবার জন্যে নিশ্চিত করতে হবে৻ যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে ক্রমবর্ধমান বানিজ্য উত্তেজনার মধ্যেই প্রেসিডেন্ট ওবামা বেইজিং সফরে গেলেন৻ বিবিসির কূটনৈতিক সংবাদদাতা জনাথান মার্কাস বলছেন, আন্তর্জাতিক ক্ষেত্রে চীনের উপস্থিতি যতোই বেশী হচ্ছে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য শক্তিগুলোর সাথে চীনের মতবিরোধ ঘটার সম্ভাবনা ততোই বাড়ছে৻ কাজেই তিনি মনে করেন চীন যাতে আন্তর্জাতিক ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা রাখে বা দায়িত্বশীল অংশীদার হিসেবে কাজ করে মি. ওবামা সেই চেষ্টা চালাচ্ছেন আর এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট তার পূর্বসূরীদের নীতিই অনুসরণ করছেন৻ মি. ওবামা বলেছেন, বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ক্ষেত্রে দেশ দুটোর মধ্যে সহযোগিতা সম্ভব৻ জনাথান মার্কাস বলছেন, স্নায়ুযুদ্ধের অবসানের পর যুক্তরাষ্ট্র কিছুদিন একমাত্র পরাশক্তি ছিল এবং মনে হচ্ছিল সে তার যা খুশী তাই করতে পারে৻ সেই অবস্থা এখন আর নেই, তবে তার অর্থ এই নয় যে যুক্তরাষ্ট্রের স্থান চীন দখল করবে৻ তিনি আরও বললেন, এখন শক্তির কেন্দ্র আর শুধুমাত্র একটি না কাজেই বড় শক্তিগুলোর মধ্যে ভাল সম্পর্ক থাকা প্রয়োজন, বিশেষ করে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে৻ |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||