BBCBengali.com
BBCHindi.com
BBCNepali.com
BBCSinhala.com
BBCTamil.com
BBCUrdu.com
 
সর্বশেষ আপডেট: 15 নভেম্বর, 2009 - প্রকাশের সময় 16:29 GMT
 
বন্ধুকে ইমেইল করুন   ছাপার উপযোগী সংস্করণ
কোপেনহাগেন নিয়ে আশা পূরণ হচ্ছে না
 
leaders in apec summit
এপেক সম্মেলনে নেতৃবৃন্দ
আগামি মাসের কোপেনহাগেন সম্মেলনে জলবায়ু পরিবর্তন নিয়ে যে শীর্ষ সম্মেলন হবে তাতে গ্রীনহাউস গ্যাস নির্গমন কমাতে ‘সবাই মানতে বাধ্য‘ এমন কোনো চুক্তি হচ্ছে না৻

সিঙ্গাপুরে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর সম্মেলনে আগত মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মতো দেশগুলোর নেতারা এব্যাপারে একমত হয়েছেন৻ এপেক সম্মেলনের ঘোষণাপত্রে ২০৫০ সালে গ্রীন হাউস গ্যাস নির্গমন কমানোর লক্ষ্যমাত্রা নির্ধারণের বিষয়টি বাদ দেয়া হয়েছে৻ বরং বলা হয়েছে পরিবেশবান্ধব অর্থনৈতিক প্রবৃদ্ধিকে উৎসাহিত করা এবং কোপেনহাগেন সম্মেলনে একটা সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করার কথা৻

এপেকের কর্মকর্তারা জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং চীনের প্রেসিডেন্ট হু ঝিন তাও সহ নেতারা একমত হয়েছেন যে, কোপেনহেগেন সম্মেলনে কোন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা অবাস্তব প্রত্যাশা৻ নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জন কি বিবিসিকে বলেন, কোপেনহেগেনে বাধ্যতামূলক কোন চুক্তি যে হচ্ছেনা সেটা এখন নিশ্চিত৻ তাঁর ভাষায় এমন কোন সমঝোতা রীতিমতো অলৌকিক ব্যাপার এবং নিশ্চিতভাবেই এরকম কেউ প্রত্যাশা করেননি৻ তবে তাঁর ভাষায় একটি রাজনৈতিক অঙ্গীকার অর্জিত হবে৻

জলবায়ু পরিবর্তন বিষয়ক আলেচনায় চীনের একজন প্রতিনিধি বলছেন গ্রীনহাউস গ্যাস নির্গমন শতকরা ৫০ ভাগ কমানোর লক্ষ্যমাত্রা একটি বিতর্কিত বিষয়৻ জাতীয় নিরাপত্তা বিষয়ক মার্কিন সহকারী উপদেষ্টা মাইক ফ্রোম্যান বলছেন, এপেকের নেতারা একমত যে কোপেনহাগেন সম্মেলনের আগে মাত্র ২২ দিন বাকি আছে আর এর মধ্যে কোন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা বাস্তবসম্মত নয়৻

গ্রীন হাউস গ্যাস নির্গমন কমাতে যে আর্থিক ক্ষতির সম্ভবনা রয়েছে, তা পুষিয়ে দিতে অর্থনৈতিক সহযোগিতার প্রতিশ্রুতি দেওয়া হবে, এমন একটা সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে৻ বিবিসির দক্ষিণপূর্ব এশিয়া বিষয়ক সংবাদদাতা ৠাচেল হার্ভি বলছেন উন্নত এবং উন্নয়নশীল দেশগুলোর মধ্যে যে দূরত্ব তা কমিয়ে আনাটা যে অনেক ক্ষেত্রেই এখনও অনেক কঠিন, এই ঘোষণাপত্র তার একটি উদাহরণ৻

 
 
সর্বশেষ সংবাদ
 
 
বন্ধুকে ইমেইল করুন   ছাপার উপযোগী সংস্করণ
 
  RSS News Feed
 
BBC Copyright Logo ^^ পাতার শুরুতে
 
  প্রথম পাতা | বিশেষ আয়োজন | অনুষ্ঠান| বেতার তরঙ্গ | আবহাওয়া
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  আমাদের সম্পর্কে | যোগাযোগ | সাহায্যের বোতাম | গোপনীয়তা সংক্রান্ত বিবৃতি