BBCBengali.com
BBCHindi.com
BBCNepali.com
BBCSinhala.com
BBCTamil.com
BBCUrdu.com
 
সর্বশেষ আপডেট: 15 নভেম্বর, 2009 - প্রকাশের সময় 13:58 GMT
 
বন্ধুকে ইমেইল করুন   ছাপার উপযোগী সংস্করণ
বিডিআর বিদ্রোহের বিচারে ছয় আদালত
 
bdr mutiny
বি ডি আর বিদ্রোহ
বাংলাদেশে বিডিআর বিদ্রোহের ঘটনার বিচারের জন্য ওই বাহিনীর মহাপরিচালকের নেতৃত্বে ৬টি বিশেষ আদালত গঠন করা হয়েছে৻

এ বছরের ২৫ ও ২৬শে ফেব্রুয়ারী সংঘটিত বিডিআরের ওই বিদ্রোহের ঘটনায় রাজধানী ঢাকায় পিলখানার সদর দফতরে ৫৭ জন সেনাকর্মকর্তা সহ মোট ৭৩ জন নিহত হয়েছিলেন৻

ওই ঘটনার সাথে জড়িতদের বিচারের জন্য গঠিত ওই বিশেষ আদালতগুলো বি ডি আর আইনে ঢাকা এবং বিভিন্ন জায়গায় বিদ্রোহের ঘটনার বিচার করবে৻ বাহিনীর আইন অনুযায়ী সবগুলো আদালতেরই প্রধান হচ্ছেন বি ডি আরের মহাপরিচালক এবং অন্য দুজন কর্মকর্তা এর সদস্য থাকবেন৻ ঢাকায় হবে দুটি আদালত এবং অন্য চারটি বড় শহরে বাকি আদালতগুলো বসবে৻

বিডিআর কর্তৃপক্ষ বলছে, এ মাসেই ঈদের আগে বিচার কার্যক্রম পুরোপুরি শুরু করার চেষ্টা করা হচ্ছে৻

অন্যদিকে ঢাকায় বি ডি আর সদর দফতরে ওই বিদ্রোহের সময় ঘটা হত্যাকান্ড, লুণ্ঠন ও অন্যান্য অপরাধের বিচার ফৌজদারি আইনে করা হবে৻ তার তদন্তকাজ এখনো চলছে৻

 
 
সর্বশেষ সংবাদ
 
 
বন্ধুকে ইমেইল করুন   ছাপার উপযোগী সংস্করণ
 
  RSS News Feed
 
BBC Copyright Logo ^^ পাতার শুরুতে
 
  প্রথম পাতা | বিশেষ আয়োজন | অনুষ্ঠান| বেতার তরঙ্গ | আবহাওয়া
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  আমাদের সম্পর্কে | যোগাযোগ | সাহায্যের বোতাম | গোপনীয়তা সংক্রান্ত বিবৃতি