|
মামলা নিয়ে সাবধানে কথা বলুন:প্রধানমন্ত্রী
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
বাংলাদেশে আওয়ামি লিগের কার্যনিবাহী কমিটির এক সভায় আজ শেখ মুজিব হত্যা মামলার রায় ঘোষণার প্রেক্ষাপটে পরিস্থিতি সম্পর্কে সতর্ক
থাকা এবং এই মামলা বিচারকাজ প্রভাবিত করতে পারে এমন কোন কথা না বলার জন্য দলের নেতাদের নির্দেশ দিয়েছেন দলের সভাপতি এবং প্রধানমন্ত্রী
শেখ হাসিনা৻
ক্ষমতাসীন মহাজোটের প্রধান শরিক আওয়ামী লীগের কার্যালয় এবং প্রধানমন্ত্রীর বাসভবন যমুনায় দুই দফায় অনুষ্ঠিত হওয়া এই বৈঠকে সাংগঠনিক নানা বিষয় এবং দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়৻ দলের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের এ ব্যাপারে বিবিসিকে বলেন, প্রধানমন্ত্রী সুস্পষ্টভাবে বলেছেন যে দলের দায়িত্বপূর্ণ পদে থেকে অনেকে এমন সব বেসামাল কথা বলছেন যা ঠিক নয়, রায় না হতেই অনেকে উল্লাস করছেন যেন রায় হয়ে গেছে৻ তিনি বলেন, বিচার কাজ চলছে সুপ্রিম কোর্টে এবং আমরা চাই শুধুমাত্র ন্যায়বিচার৻ মিঃ কাদের বলেন, প্রধানমন্ত্রী সুস্পষ্টভাবে বলেছেন যে রায় হবার আগেই কি রায় হবে তা আগাম কেউ বলতে পারে না৻ সুপ্রিম কোর্ট শেখ মুজিব হত্যামামলার বিচারের চুড়ান্ত রায় ঘোষণার তারিখ নির্ধারিত হয়েছে আগামি ১৯শে নভেম্বর৻ আওয়ামী লীগের কার্যনিবাহী কমিটির সভায় শেখ মুজিব হত্যা মামলার রায় ঘোষণার প্রেক্ষাপটে পরিস্থিতি সম্পর্কে সতর্ক থাকার কথাও বলা
হয়৻ |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||