BBCBengali.com
BBCHindi.com
BBCNepali.com
BBCSinhala.com
BBCTamil.com
BBCUrdu.com
 
সর্বশেষ আপডেট: 14 নভেম্বর, 2009 - প্রকাশের সময় 13:58 GMT
 
বন্ধুকে ইমেইল করুন   ছাপার উপযোগী সংস্করণ
এশিয়ার নিরাপত্তার প্রশ্নে যুক্তরাষ্ট্র অনড়
 
obama
জাপান সফর শেষে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তার অঙ্গীকার থেকে যুক্তরাষ্ট্র সরে আসবে না৻

টোকিওতে মিস্টার ওবামা বলেন, যুক্তরাষ্ট্র এই অঞ্চলে জাপান ও দক্ষিণ কোরিয়া সহ তার মিত্রদের রক্ষায় কাজ করে যাবে, উত্তর কোরিয়ার হুমকি যুক্তরাষ্ট্রকে এ থেকে নিবৃত্ত করতে পারবে না৻

তবে মিস্টার ওবামা পরমাণু কর্মসূচী নিয়ে আলোচনার জন্য উত্তর কোরিয়াকে আলোচনার টেবিলে ফিরে আসার আহবান জানান৻

তিনি আরও বলেন, অর্থনীতিকে চাঙ্গা করার প্রচেষ্টায় চীনের অংশীদারিত্ব খুবই গুরুত্বপূর্ণ প্রমাণিত হয়েছে৻

তিনি বলেছেন বর্তমান বিশ্ব মন্দা পুরোপুরিভাবে কাটিয়ে উঠতে হলে যুক্তরাষ্ট্রের সাথে তার ‘‘ প্রশান্ত মহাসাগরীয় প্রতিবেশীদের ‘‘ সহযোগিতা বাড়াতে হবে৻

তিনি মনে করেন এশিয়ার দেশগুলোকে যুক্তরাষ্ট্রে রফতানীর ওপর নির্ভরশীলতা কমিয়ে সুষম এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করতে হবে৻

তিনি বলেছেন যুক্তরাষ্ট্র এখন এক নতুন অর্থনৈতিক কৌশল অবলম্বন করতে গিয়ে কম খরচ করবে এবং বেশী সঞ্চয় করবে৻

জাপান থেকে প্রেসিডেন্ট ওবামা এশিয়া ও প্রশান্তমহাসাগরীয় দেশগুলোর অর্থনৈতিক সহযোগিতা ফোরাম অ্যাপেকের বৈঠকে যোগ দিতে সিঙ্গাপুর গেছেন৻

সেখানে বিশ্ব অর্থনীতিকে কিভাবে মন্দা থেকে বের করে আনা যায় তা নিয়ে কথা বলবেন বিশ্ব নেতৃবৃন্দ৻

এছাড়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে একটি মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠা নিয়েও আলোচনা হবে৻

 
 
সর্বশেষ সংবাদ
 
 
বন্ধুকে ইমেইল করুন   ছাপার উপযোগী সংস্করণ
 
  RSS News Feed
 
BBC Copyright Logo ^^ পাতার শুরুতে
 
  প্রথম পাতা | বিশেষ আয়োজন | অনুষ্ঠান| বেতার তরঙ্গ | আবহাওয়া
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  আমাদের সম্পর্কে | যোগাযোগ | সাহায্যের বোতাম | গোপনীয়তা সংক্রান্ত বিবৃতি