|
অ্যামনেস্টির দাবী ন্যায় বিচার
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
বাংলাদেশে সীমান্ত রক্ষী বাহিনী বিডিআর বিদ্রোহের ঘটনায় অভিযুক্তদের ন্যায় বিচার নিশ্চিত করার আহবান জানিয়েছে মানবাধিকার বিষয়ক
আন্তর্জাতিক প্রতিষ্ঠান অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল৻
এ জন্যে তারা বিচারকদের কর্মদক্ষতা ও প্রশিক্ষণ নিশ্চিত করার জন্যে সরকারকে সুপারিশ করেছে৻ সংস্থাটি বলছে, এ ধরণের বিচার অনু্ষ্ঠানের কোনো অভিজ্ঞতা নেই বাংলাদেশের৻ ফলে জাতিসংঘের সহায়তা নেওয়া যেতে পারে৻ এক বিবৃতিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, পিলখানা বিদ্রোহের ঘটনায় ন্যায় বিচারের মধ্য দিয়ে আইনের শাসনের ওপর আস্থা ফিরিয়ে আনার একটা সুযোগ বাংলাদেশ সরকারের সামনে তৈরি হয়েছে৻ সংস্থার কর্মকর্তা এবং বাংলাদেশ বিষয়ক গবেষক আব্বাস ফায়েজ বিবিসি বাংলাকে বলেছেন, অভিযুক্তদের পরিবারের বহু সদস্যের কাছ থেকে তারা তাদের ওপর নানা রকমের নির্যাতনের অভিযোগ পেয়েছেন৻
পরিবারের সদস্যরা সংস্থাটিকে বলছেন যে অভিযুক্তদের ঘুমাতে দেওয়া হয়নি, নোখের ভেতরে সূচ ঢুকানো হয়েছে, দেওয়া হয়েছে বৈদ্যুতিক শক৻
এই অভিযোগ বাংলাদেশ সরকার অস্বীকার করেছে৻ সরকারের আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, সুষ্ঠু ও ন্যায় বিচারের জন্যে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে৻ মি. ইসলাম বিবিসিকে বলেছেন, বিডিআর অ্যাক্টের অধীনে এই বিচার অনুষ্ঠানে জাতিসংঘের সহায়তার আপাতত কোনো প্রয়োজন নেই৻
২৫ ও ২৬শে ফেব্রুয়ারি ঢাকায় বিডিআর সদর দপ্তরে সশস্ত্র এই বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৩ জন নিহত হয়৻ |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||