|
নতুন বেতন কাঠামো অনুমোদন
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
বাংলাদেশে সরকারি চাকরিজীবীদের জন্যে নতুন বেতন কাঠামো বুধবার মন্ত্রীসভায় অনুমোদন করা হয়েছে৻
নতুন এই বেতন কাঠামোয় সর্বোচ্চ মূল বেতন চল্লিশ হাজার টাকা এবং সর্বনিম্ন চার হাজার একশো টাকা নির্ধারণ করা হয়েছে৻ এই বেতনক্রম নির্ধারণ করা হয়েছে মোট কুড়িটি ধাপে৻ এ বছরের পহেলা জুলাই থেকে এই বেতন কাঠামো কার্যকর হবে৻
তবে এই নভেম্বর মাসে ঈদের আগেই সরকারি কর্মকর্তা কর্মচারীরা নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন পেতে পারেন৻ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, এই বেতন কাঠামো বাস্তবায়নের জন্যে চলতি বাজেটেই অতিরিক্ত সাড়ে তিন হাজার কোটি টাকা বরাদ্দ রাখায় সরকারের ওপর কোনো চাপ সৃষ্টি হবে না৻ অর্থমন্ত্রী জানান, অবসরে যাওয়া সরকারি কর্মকর্তা কর্মচারীদের পেনশন ভাতাও বাড়ানো হয়েছে৻ এই ভাতা দেওয়া হবে আগামী বছরে৻ এর আগে বেতন কাঠামো ঘোষণা করা হয়েছিলো ২০০৫ সালের জানুয়ারি মাসে৻ নতুন কাঠামোয় বেতন প্রায় দ্বিগুন বাড়ানো হলো৻ |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||