|
বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রেকর্ড মজুদ
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকে বৈদেশিক মুদ্রার মজুদ দেশটির ইতিহাসে এই প্রথমবারের মতো এক হাজার কোটি ডলার ছাড়িয়ে গেছে৻
বাংলাদেশ ব্যাংকের গভর্ণর আতিউর রহমান বুধবার এই ঘোষণা দিয়ে বলেছেন যে, বাংলাদেশের জন্যে এটি একটি মাইলফলক এবং বিরাট অর্জন৻ প্রবাসী আয় বা রেমিটেন্সের বৃদ্ধি এবং রপ্তানী আয় বাড়ার কারনে বাংলাদেশে বৈদেশিক মুদ্রার মজুদ বেড়েই চলেছে৻
বেশিরভাগই এসেছে রেমিটেন্স ও রপ্তানী খাত থেকে৻ বাংলাদেশ ব্যাংকের গভর্ণর বলছেন, এর ফলে বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে আরো ভালোভাবে মূল্যায়ন করা হবে৻ ঢাকায় অর্থনীতি বিষয়ক সংবাদপত্র দ্য ফাইনান্সিয়াল এক্সপ্রেসেরে সম্পাদক মোয়াজ্জেম হোসেন বলছেন, প্রবাসীদের পাঠানো অর্থ আনুষ্ঠানিকভাবে বৈধ উপায়ে দেশে আসা এই মজুদ বৃদ্ধির অন্যতম একটি কারণ৻
তবে মি. হোসেন বলেন, এই অর্থ বিনেয়োগ করতে হবে৻ না হলে এর যেমন সুবিধা আছে তেমনি মূল্যস্ফীতির মতো এর ঝুঁকিও রয়েছে৻ |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||