|
থাকসিনকে ফেরানোর অনুরোধ প্রত্যাখান
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন চিনাওয়াত, যিনি বর্তমানে পলাতক, তাকে থাইল্যান্ডে ফেরত পাঠানোর জন্য থাই সরকারের অনুরোধ
কাম্বোডিয়া সরকার প্রত্যাখান করেছে৻
কাম্বোডিয়া সরকার বলছে মি. থাকসিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তাদের বিবেচনায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত৻ কাম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন থাই প্রধানমন্ত্রীকে বলেছেন মি. থাকসিনের প্রত্যাবাসন নিয়ে তারা কোনোরকম আলোচনায় যাবেন না৻ মি. হুন সেন বলেন থাই সরকার আলোচনা করতে চাইলে তারা আলোচনার সূত্র ধরে কথাবার্তা বলতে রাজি আছেন, তবে মি. থাকসিনের প্রসঙ্গ সেসব আলোচনায় আসলে তিনি তাদের সঙ্গে কথা বলবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন৻ কাম্বোডিয়া সরকারের অর্থনৈতিক উপদেষ্টা হিসাবে কাজ করার জন্য মি. থাকসিন মঙ্গলবার কাম্বোডিয়ায় পৌঁছনর পর এ নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক বিভেদ গভীর হয়েছে৻ মি: থাকসিন তিন বছর আগে এক সামরিক অভূত্থানে ক্ষমতাচ্যুত হবার পর তার অনুপস্থিতিতেই তার বিচার হয়৻ তার বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ আনা হয়েছিল৻ থাইল্যান্ডে ফেরত আসলে তাকে দুই বছর কারাদণ্ড ভোগ করতে হবে৻ তিনি স্বেচ্ছা-নির্বাসনে রয়েছেন৻ কাম্বোডিয়া সম্প্রতি তাকে অর্থনৈতিক উপদেষ্টা হিসাবে নিয়োগ করার পর সেখানে থাকার জায়গা দেয়৻ দেশ দুটোর মধ্যে আসামী হস্তান্তর চুক্তি থাকায় থাইল্যান্ড দাবী করছে মি: থাকসিনকে ফেরত পাঠানো উচিত৻ কিন্তু কাম্বোডিয়ার বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্যে থাইল্যান্ড মি: থাকসিনের বিচার করেছে কাজেই তিনি এই চুক্তির আওতাধীন না৻ কাম্বোডিয়ায় মি: থাকসিনের উপস্থিতি থাইল্যান্ডের জন্য অস্বস্তিকর আর দক্ষিণ পূর্ব এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ ল্যারি জ্যাগান বলছেন দেশ দুটোর মধ্যে এর ফলে এক বড় বিরোধের সৃষ্টি হয়েছে৻ ল্যারি জ্যাগান বলছেন কাম্বোডিয়ার প্রধান মন্ত্রী বলেছেন মি: থাকসিনকে ফেরত পাঠানো হবে না তবে তাকে কাম্বোডিয়ায় থেকে কোন রাজনৈতিক কার্যকলাপ চালাতে দেয়া হবে না৻ থাই সরকার এবং তার সমর্থকদের আশংকা প্রতিবেশী দেশে থেকে মি: থাকসিন থাইল্যান্ডে রাজনৈতিক গোলযোগ সৃষ্টি করার চেষ্টা করতে পারেন৻ |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||