|
দুই কোরিয়ার মধ্যে সংঘর্ষ
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ঘটনাটির জন্যে উভয় পক্ষই পরস্পরকে দোষারোপ করছে ৻ দক্ষিণ কোরিয়ার নৌবাহিনীর ভাষ্যমতে, উত্তর কোরিয়ার একটি টহল নৌযান দুদেশের মধ্যকার
বিতর্কিত সমুদ্র সীমান্ত পার হয় এবং হুঁশিয়রীমুলক গুলি ছোঁড়ার পরেও ঐ নৌযানটি থামেনি ৻
এরপর দুপক্ষের মধ্যে গুলি বিনিময়ে, উত্তর কোরিয়ার টহল নৌযানটি ক্ষতিগ্রস্ত হয় এবং তারপর আগুন লাগা অবস্থায় সেটি উত্তর কোরিয়ার জলসীমায় ফিরে যায় বলে দক্ষিণ কোরীয় কর্মকর্তারা জানিয়েছেন ৻ সাম্প্রতিক বছরগুলোয় দুই কোরিয়ার নৌবাহিনী তাদের বিতর্কিত সমুদ্র সীমান্ত এলাকায় বেশ কয়েকটি মারাত্মক বিবাদে মুখোমুখি হয় ৻ দক্ষিণ কোরিয়ার সশস্ত্র বাহিনীর প্রধানের একজন মুখপাত্র লী কি সিক ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন তাঁরা প্রটোকল অনুযায়ী সতর্ক করে দিতে গুলি ছোঁড়েন আর উত্তর কোরিয়ার টহল জাহাজটি সরাসরি দক্ষিণ কোরীয় নৌযান লক্ষ্য করে গুলি ছোঁড়ে ৻ তখন তাঁরাও পাল্টা গুলি চালান আর উত্তর কোরিয়ার জাহাজ ফিরে যায় ৻ দক্ষিণ কোরিয়ার কোন সেনা এত আহত হয়নি ৻ উত্তর কোরিয়া বলছে, তাদের জাহাজ কখনোই সীমান্ত পেরিয়ে যায়নি এবং তারা দাবি করেছে দক্ষিণ কোরিয়াকে ক্ষমা চাইতে হবে ৻ কোরীয় উপদ্বীপের পশ্চিম বরাবর এই সমুদ্র সীমান্তটি কোরিয়া যুদ্ধের শেষে জাতিসংঘ বাহিনীর কমান্ডার নির্ধারণ করে দিয়েছিলেন এবং উত্তর কোরিয়া দীর্ঘদিন যাবত এই সীমানার বিরোধিতা করে আসছে ৻ দক্ষিণ কোরিয়ার সশ্ত্র বাহিনীর প্রধানের মুখপাত্র লী কি সিক বলছেন, তারা উত্তর কোরিয়ার টহল জাহাজটিকে সতর্ক করে দিয়েছিলেন ৻ তিনি আরো বলেন সমুদ্র সীমা পার হয়ে যাওয়ার আগে তঁরা দুবার গুলি ছুড়ে তাঁদের কাছে সতর্ক বার্তা পাঠিয়েছিলেন ৻ আর সীমান্ত পেরিয়ে যাওয়ার পরে তিনবার গুলি করেন তাঁরা৻ এধরনের ঘটনা দুই কোরিয়ার মধ্যে এই প্রথম নয় ৻ একই এলাকায় এক সংঘর্ষে ২০০২ সালে ৬জন দক্ষিণ কোরীয় নিহত হন ৻ এর আগে ১৯৯৯ সালে দুদেশের জাহাজের মধ্যে গুলি বিনিময়ে কমপক্ষে ১৭জন প্রাণ হারায় বলে খবর পাওয়া গিয়েছিল ৻ এই সর্বশেষ সংঘর্ষটি ঘটলো এমন এক সময়ে, যার ক‘দিন বাদেই মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা দক্ষিণ কোরিয়ার রাজধানী সফর করতে যাবেন বলে কথা রয়েছে ৻ |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||