|
তৈরি পোশাক খাতে সহায়তার সুপারিশ
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
বাংলাদেশে তৈরি পোশাক ও বস্ত্রখাতে রপ্তানী বাড়ানোর লক্ষ্যে সরকারের গঠিত একটি কমিটি আর্থিক সুবিধাসহ একগুচ্ছ সহায়তা দেওয়ার সুপারিশ
করেছে৻
কমিটির প্রধান সাবেক অর্থমন্ত্রী এম. সাইদুজ্জামান বলেছেন যে, নতুন পন্য ও নতুন রপ্তানী বাজারে রপ্তানীর ওপর নগদ অর্থ সহায়তা দেওয়ার সুপারিশ করা হয়েছে৻ কিন্ত ঠিক কি হারে এই সহায়তা দেওয়ার সুপারিশ করা হয়েছে তা তিনি প্রকাশ করতে রাজি হননি৻ বিশ্বমন্দা মোকাবেলায় সরকারের ঘোষিত প্রণোদনা প্যাকেজ থেকে তৈরি পোশাক ও বস্ত্র শিল্পকে বাইরে রাখা হয়েছিলো৻ কিন্ত পরে এই শিল্প খাতের দাবী খতিয়ে দেখার লক্ষ্যে অর্থ মন্ত্রণালয় একটি কমিটি গঠন করেছিলো৻ প্রথম বৈঠকের পর এই কমিটির প্রধান মি. সাইদুজ্জামান বলছেন যে, রপ্তানী বাড়াতে এই শিল্পে সহায়তার জন্যে একগুচ্ছ সুপারিশ তৈরি করা হয়েছে৻ তিনি বলেন, কোনো রপ্তানীকারক যদি নতুন বাজার তৈরি করতে পারে বা নতুন পন্য রপ্তানী করতে পারে তাহলে সেখানে প্রণোদনা প্যাকেজ দেওয়ার যৌক্তিকতা রয়েছে৻ কিন্ত ঠিক কি ধরণের সহায়তা হবে তা এখনই বলা সম্ভব নয়৻ তিনি বলেন, বর্তমানে যা রপ্তানী করা হয় তার ৯৩ শতাংশই করা হয় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ইউরোপীয় ইউনিয়ন এবং কানাডায়৻ এখন জাপানের মতো নতুন বাজারে প্রবেশের চেষ্টা করা হচ্ছে৻ কমিটির প্রধান বলছেন, তাদের সুপারিশ গ্রহণ করা না করার বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার৻ আর সুপারিশ বাস্তবায়নের জন্যে অর্থ প্রণোদনা প্যাকেজের বরাদ্দকৃত তহবিল থেকে দেওয়া হবে কীনা তাও সরকার বিবেচনা করবে৻ |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||