BBCBengali.com
BBCHindi.com
BBCNepali.com
BBCSinhala.com
BBCTamil.com
BBCUrdu.com
 
সর্বশেষ আপডেট: 10 নভেম্বর, 2009 - প্রকাশের সময় 13:46 GMT
 
বন্ধুকে ইমেইল করুন   ছাপার উপযোগী সংস্করণ
ঢাকায় চালু করা হচ্ছে স্কুল বাস সার্ভিস
 
bd traffic jam
ঢাকায় যানজট কমাতে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ
বাংলাদেশের রাজধানী ঢাকায় যানজট কমাতে স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্যে বিশেষ বাস সার্ভিস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে৻

মঙ্গলবার স্কুল কর্তৃপক্ষসহ এক বৈঠকের পর শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ জানান যে, এজন্যে সরকারি পরিবহন প্রতিষ্ঠান বিআরটিসি স্কুলগুলোকে বাস সরবরাহ করবে৻ তবে এ বিষয়ে স্কুলের কর্তৃপক্ষকেই বিআরটিসির সাথে যোগাযোগ করে খুটিনাটি বিষয়গুলো চুড়ান্ত করতে হবে৻

ঢাকা মহানগর পুলিশের হিসেব অনুসারে স্কুলে ছাত্র ছাত্রীদের আনা নেওয়ার জন্যে ব্যক্তি মালিকানাধীন প্রায় ৪৭ হাজার গাড়ি প্রতিদিন রাস্তায় নামে৻ এর মধ্যে ২০ হাজার চলাচল করে শুধুমাত্র ধানমন্ডি এলাকায়৻

এ জন্যে রাজধানী ঢাকায় যানজট আরো প্রকট হয়ে উঠেছে৻ মি. নাহিদ বলছেন, যতো দ্রুত সম্ভব স্কুল বাস সার্ভিস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে৻

বড়ো শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রথমে এই সার্ভিস চালু করা হবে৻ এরকমই বড়ো একটি স্কুল ভিকারুন্নেসা নূন৻ এই স্কুলের অধ্যক্ষ রোকেয়া আখতার বেগম বলছেন স্কুল বাস ব্যবহারের ক্ষেত্রে অভিভাবকদের ভূমিকাই হবে মূখ্য৻

ঢাকার কয়েকটি বড়ো বড়ো শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তারা বাস সার্ভিস চালু করার ক্ষেত্রে কিছু শর্তের কথা উল্লেখ করেছেন৻

শর্তগুলোর মধ্যে রয়েছে বাসের অবস্থা ভালো হতে হবে৻ ছাত্রছাত্রীদের যাতে রাস্তা পার হয়ে বাস ধরতে বা স্কুলে যেতে না হয় সেটা নিশ্চিত করতে হবে৻

 
 
সর্বশেষ সংবাদ
 
 
বন্ধুকে ইমেইল করুন   ছাপার উপযোগী সংস্করণ
 
  RSS News Feed
 
BBC Copyright Logo ^^ পাতার শুরুতে
 
  প্রথম পাতা | বিশেষ আয়োজন | অনুষ্ঠান| বেতার তরঙ্গ | আবহাওয়া
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  আমাদের সম্পর্কে | যোগাযোগ | সাহায্যের বোতাম | গোপনীয়তা সংক্রান্ত বিবৃতি