|
বিশ্ব অর্থনীতিকে চাঙ্গা করার অঙ্গীকার
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
স্কটল্যান্ডে বিশটি শিল্পোন্নত দেশের জোট জি টুয়েন্টি গোষ্ঠীর অর্থমন্ত্রীরা বিশ্ব অর্থনীতি দ্রুত চাঙ্গা করার লক্ষ্যে পদক্ষেপ
নেয়ার অঙ্গীকার করেছেন৻
এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন সমাজের প্রতি আর্থিক খাতের দায়বদ্ধতা নিশ্চিত করতে একটি নতুন অর্থণৈতিক ও সামাজিক চুক্তির আহবান জানান৻ জি টুয়েন্টি গোষ্ঠীর অর্থমন্ত্রীদের সম্মেলনে গর্ডন ব্রাউন বলেন, ব্যাংকগুলো যখন লাভ করে তখন তা অল্প কয়েকজন ভোগ করবে আর লোকসন করলে তার বোঝা সবাইকে বইতে হবে এটা গ্রহণযোগ্য নয়৻ ভবিষ্যতে কোন ব্যাংক বিপদে পড়লে তাকে বাঁচাতে তিনি একটি তহবিল গঠন করার আহ্বান জানান৻ তিনি বলেন আর্থিক খাত এতই গুরুত্বপূর্ণ যে এই খাত যখন ব্যর্থ হয়েছিল তখন সরকারগুলোর হস্তক্ষেপ না করে আর কোন উপায় ছিল না৻ তিনি যে নতুন ব্যবস্থা গড়ে তোলার কথা বলেছেন সেটা কিভাবে কাজ করতে পারে সে সম্পর্কে মি: ব্রাউন বিভিন্ন প্রস্তাব পেশ করেন৻ তবে বিবিসির অর্থনীতি বিষয়ক সংবাদদাতা এন্ড্রু ওয়াকার বলছেন এসবের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে আর্থিক লেনদেনের ওপর কর আরোপ৻ জি টুয়েন্টি গোষ্ঠির দেশগুলোর অর্থ মন্ত্রীরা বলছেন বিভিন্ন ব্যাংককে বাঁচানোর এবং ভোক্তারা যাতে খরচ করতে উৎসাহী হয় সেজন্য তারা যে চেষ্টা চালিয়েছেন তার ফলে বিশ্বের অর্থনৈতিক মন্দা কিছুটা দূর হবার আভাষ পাওয়া যাচ্ছে৻ |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||