BBCBengali.com
BBCHindi.com
BBCNepali.com
BBCSinhala.com
BBCTamil.com
BBCUrdu.com
 
সর্বশেষ আপডেট: 05 নভেম্বর, 2009 - প্রকাশের সময় 15:16 GMT
 
বন্ধুকে ইমেইল করুন   ছাপার উপযোগী সংস্করণ
দুই আলফা নেতা পুলিশের হেফাজতে
 
map
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আলফার দুজন নেতাকে আসাম পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তাদের হেফাজতে নিয়েছে৻

চিত্রবন হাজারিকা এবং শশধর চৌধুরী নামের এই দুই আলফা নেতা বাংলাদেশের পুলিশের হাতে ধরা পড়েছেন বলে কয়েকদিন আগে খবর বেরুলেও বাংলাদেশ কর্তৃপক্ষ তা অস্বীকার করেছিলেন৻

তবে ভারতীয় কর্তৃপক্ষ দাবী করছেন বাংলাদেশ থেকেই এই দুজনকে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে৻

গুয়াহাটি থেকে বিবিসির সংবাদদাতা সুবীর ভৌমিক জানান, আসাম পুলিশের একজন উর্ধ্বতন কর্মকর্তা তাকে জানিয়েছেন, ত্রিপুরা সীমান্ত দিয়ে বাংলাদেশের কর্তৃপক্ষ এদেরকে ভারতে ঠেলে দেন৻ সেখান থেকে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেয়৻

এদিকে বাংলাদেশ সরকার শনিবার আবারও আলফার কোন নেতাকে আটক বা ভারতীয় কর্তৃপক্ষের হাতে হস্তান্তরের কথা অস্বীকার করেছে৻ সরকারের স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান শিকদার এ প্রসঙ্গে বিবিসিকে বলেন আলফার কোন নেতাকে আটক করার কোন ঘটনা তাদের জানা নেই৻

উল্লেখ্য আসামের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আলফা এর আগে জানিয়েছিল যে তাদের দুজন নেতাকে ঢাকায় নিরাপত্তাবাহিনী আটক করেছে৻

আলফার পক্ষ থেকে তাদের ঐ দুই বিদ্রোহী নেতার ব্যাক্তিগত নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছিল৻ ভারতীয় এই বিদ্রোহী গোষ্ঠীর একজন শীর্ষস্থানীয় নেতা অনুপ চেটিয়া বর্তমানে বাংলাদেশে কারান্তরীণ রয়েছেন৻

আলফার এই সর্বসাম্প্রতিক দাবী সম্পর্কে বিবিসির উত্তর-পূর্ব ভারত বিষয়ক সংবাদদাতা সুবীর ভৌমিক বলছেন যে আটককৃতদের মধ্যে চিত্রবণ হাজারিকা আলফার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক৻ আর, অপরজন শশধর চৌধুরী হলেন আলফার বৈদেশিক সম্পর্ক বিষয়ক সম্পদক৻

 
 
সর্বশেষ সংবাদ
 
 
বন্ধুকে ইমেইল করুন   ছাপার উপযোগী সংস্করণ
 
  RSS News Feed
 
BBC Copyright Logo ^^ পাতার শুরুতে
 
  প্রথম পাতা | বিশেষ আয়োজন | অনুষ্ঠান| বেতার তরঙ্গ | আবহাওয়া
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  আমাদের সম্পর্কে | যোগাযোগ | সাহায্যের বোতাম | গোপনীয়তা সংক্রান্ত বিবৃতি