|
আফগানিস্তানে পাঁচজন ব্রিটিশ সৈন্য নিহত
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে আফগান পুলিশ বাহিনীর প্রশিক্ষণের সময় জনৈক পুলিশকর্মীর গুলিতে পাঁচজন ব্রিটিশ সৈন্য নিহত হয়েছেন৻
এই ঘটনায় তিনজন আফগান নাগরিকও প্রাণ হারান৻
ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে, প্রশিক্ষণ চলাকালীন সময়ে সংশ্লিষ্ট পুলিশকর্মী ঐ জায়গাতেই গুলি চালাতে শুরু করেন৻ তার সাথে আরো কেউ জড়িত কিনা, ব্রিটিশ ও আফগান সরকার তা তদন্ত করে দেখছে৻ গুলি চালানোর পর ঐ পুলিশ কর্মী পালিয়ে যেতে সক্ষম হন৻ নেটোর পরিকল্পনার অংশ হিসেবে আফগানিস্তানে পুলিশ ও সামরিক বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দেওয়ার কথা৻ বিবিসি-র একজন সংবাদদাতার কথায়, গুলিচালনার এই ঘটনার কারণে সেই পরিকল্পনা নিয়ে প্রশ্ন উঠবে৻ এদিকে, ব্রিটেনের প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন বলেছেন, আফগানিস্তানে পাঁচজন ব্রিটিশ সৈন্য নিহত হওয়া সত্ত্বেও আফগান নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণের কাজ অব্যাহত থাকবে৻ ব্রিটিশ সংসদে মি: ব্রাউন বলেন, আফগান নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ দিয়ে ব্রিটিশ সেনাবাহিনী যা করছে তালেবান সদস্যরা তাকেই সবচেয়ে বেশি ভয় পায়৻ তিনি বলেন, তালেবান বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে তারা এই হত্যাকান্ডের পেছনে রয়েছে৻ তালেবান সদস্যরা সম্ভবত আফগান পুলিশে নিজেদের
লোক ঢুকিয়ে দিতে সক্ষম হয়েছে অথবা তারা পুলিশ বাহিনীর একজনকে এই কাজে ব্যবহার করেছে বলে মন্তব্য করেন মি: ব্রাউন৻ |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||