|
'বাহাত্তরের সংবিধানে ফেরা উচিত'
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশে উনিশশো বাহাত্তরে প্রণীত প্রথম সংবিধানে আবার ফেরৎ যাওয়া উচিত বলে তিনি মনে করেন৻
জাতীয় সংসদে তিনি আরো বলেন সেই সংবিধানেই জাতির আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছিলো এবং সে কারনে সেই সংবিধান আবার জাতীর সামনে উপস্থাপন করা উচিত৻ তবে এমন পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে স্পর্শকাতর কোনো ইস্যু থাকলে তা বিবেচনা করার কথাও তিনি উল্লেখ করেন৻ তিনি বলেন যে মুক্তিযুদ্ধের চেতনায় প্রণীত সংবিধানে অনেক কাটাছেঁড়া করা হয়েছে এবং এক্ষেত্রে অনেকগুলোর ব্যাপারে সংশোধন হওয়া উচিৎ৻ এর আগে স্পীকার আব্দুল হামিদ সংসদকে জানান বাংলাদেশ স্বাধীনতা লাভ করর পর, উনিশশো বাহাত্তর সালের চৌঠা নভেম্বরই প্রথম সংবিধান প্রণীত হয়েছিলো এবং তারপর থেকে সব মিলিয়ে চৌদ্দটি সংশোধনী আনা হয় সংবিধানে৻ |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||