BBCBengali.com
BBCHindi.com
BBCNepali.com
BBCSinhala.com
BBCTamil.com
BBCUrdu.com
 
সর্বশেষ আপডেট: 03 নভেম্বর, 2009 - প্রকাশের সময় 13:44 GMT
 
বন্ধুকে ইমেইল করুন   ছাপার উপযোগী সংস্করণ
দুর্নীতি দমনের প্রতিশ্রুতি
 
Hamid Karzai, Afghan President
আফগানিস্তানের প্রেসিডেন্ট হিসেবে তাঁর নতুন মেয়াদের গোড়াতেই হামিদ কারজাই প্রতিশ্রুতি দিয়েছেন যে দুর্নীতি তাঁর সরকারকে, তাঁর দেশকে কলঙ্কিত করেছে, সেই দুর্নীতি তিনি দূর করবেন৻

প্রেসিডেন্ট নির্বাচনে তাঁর প্রধান প্রতিদ্বন্দী আবদুল্লা আবদুল্লা, কারচুপির আশঙ্কায় দ্বিতীয় দফার ভোটগ্রহণ থেকে সরে দাঁড়ানোর পর নির্বাচন কমিশন প্রথম দফার বিজয়ী, হামিদ কারজাইকেই প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করে৻

মি: কারজাই বলেছেন তার সরকারে বড় ধরণের পরিবর্তন আসবে এবং তিনি সব আফগানের নেতা হতে চান৻

মি: ওবামা বলেছেন কথা বলে না বরং কাজের মাধ্যমে মি: কারজাইকে এসব প্রমাণ করতে হবে৻ তা করতে গিয়ে মি: কারজাইয়ের সামনে যে চ্যালেঞ্জগুলো

রয়েছে সে সম্পর্কে বিবিসির আফগান বিষয়ক বিশেষজ্ঞ মার্টিন ভেনার্ড বললেন দুর্নীতি দূর করা একটা বড় বিষয়৻

তিনি মনে করেন আরেকটা বড় চ্যালেঞ্জ হচ্ছে মি: কারজাইয়ের সরকারের বৈধতা প্রতিষ্ঠা করা৻ মি: ভেনার্ড বললেন সেটা করতে গিয়ে মি: কারজাইকে সবাইকে নিয়ে একটা ঐক্যের সরকার গঠন করতে হবে৻ সেজন্য দেশটিতে শান্তি প্রতিষ্ঠা করতে হবে৻

মার্টিন ভেনার্ড বললেন, আর তাই, দেশটিতে যে বিদ্রোহ চলছে তা বিভিন্নভাবে মোকাবেলা করতে হবে৻ তিনি মনে করেন যদিও তালেবান আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তবুও তাদেরকে আলোচনার টেবিলে আনার চেষ্টা চালিয়ে যেতে হবে৻

তালেবান বলেছে মি: কারজাই পাশ্চাত্যের হাতের পুতুল৻ মার্টিন ভেনার্ড মনে করেন মি: কারজাইকে কিছু সিদ্ধান্ত নিজেকেই নিতে হবে৻ সেজন্য দেশটিতে শান্তি প্রতিষ্ঠা করতে হবে৻ তাকে পাশ্চাত্যের ওপর নির্ভরশীলতা কমাতে হবে৻

আর বিবিসির আন্তর্জাতিক বিষয়ক সংবাদদাতা পল রিনোল্ডস বলছেন এটা বোঝাতে হবে যে আন্তর্জাতিক বাহিনী আফগান সরকারকে সাহয্য করছে, তার উল্টোটা না৻

 
 
সর্বশেষ সংবাদ
 
 
বন্ধুকে ইমেইল করুন   ছাপার উপযোগী সংস্করণ
 
  RSS News Feed
 
BBC Copyright Logo ^^ পাতার শুরুতে
 
  প্রথম পাতা | বিশেষ আয়োজন | অনুষ্ঠান| বেতার তরঙ্গ | আবহাওয়া
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  আমাদের সম্পর্কে | যোগাযোগ | সাহায্যের বোতাম | গোপনীয়তা সংক্রান্ত বিবৃতি