http://www.bbcbengali.com

09 জুলাই, 2009 - প্রকাশের সময় 14:36 GMT

জমিরুদ্দিনের সদস্যপদ খারিজের সুপারিশ

দুর্নীতির অভিযোগে বাংলাদেশে জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারের সংসদ সদস্যপদ খারিজ করার সুপারিশ করেছে সংসদীয় তদন্ত কমিটি৻

সাবেক স্পিকার ছাড়াও সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী ও সাবেক চিফ হুইপ খন্দকার দেলোয়ার হোসেনের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্তের জন্য যে সংসদীয় কমিটি গঠন করা হয় তারা বৃহষ্পতিবার তাদের রিপোর্টে সংসদে পেশ করেছে৻

কমিটি তাদের রিপোর্টে আখতার হামিদ সিদ্দিকী ও খন্দকার দেলোয়ার হোসেনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও সুপারিশ করেছে৻

কাদির কল্লোলের প্রতিবেদন

এদিকে, জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিষ্টার জমিরুদ্দিন সরকার বলেছেন, তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী তার সংসদ সদস্যপদ বাতিলের উদ্যোগ নেওয়া হলে তিনি আইনের আশ্রয় নেবেন৻ তিনি এই তদন্ত কমিটি গঠনের বিষয়টিকে অবৈধ বলে উল্লেখ করেছেন৻

আকবর হোসেনের প্রতিবেদন