http://www.bbcbengali.com

05 জুলাই, 2009 - প্রকাশের সময় 13:16 GMT

ওএএসে হন্ডুরাসের সদস্যপদ স্থগিত

অ্যামেরিকার দেশগুলোর সংস্থা ও.এ.এস হন্ডুরাসে সামরিক বাহিনীর হাতে ক্ষমতা থেকে উৎখাত হওয়া প্রেসিডেন্ট মানুয়েল জেলায়াকে পুনর্বহাল করতে ব্যর্থ হওয়ার প্রতিবাদে দেশটির সদস্যপদ সাময়িকভাবে বাতিল করেছে৻

ওয়াশিংটনে অনুষ্ঠিত জরুরী এই বৈঠকে মি. জেলায়াও উপস্থিত ছিলেন যেখানে তিনি হন্ডুরাসে ফিরে যাওয়ার ইংগিত দিয়েছেন৻

এর আগে রোমান ক্যাথলিক চার্চের প্রধান রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকায় তাকে সেখানে না যাওয়ার অনুরোধ করেছিলেন৻

মি. জেলায়া বলেন যে তিনি শান্তিবাদী, অস্ত্র ব্যবহার করেন না এবং সহনশীল ব্যক্তি৻ তার সমর্থকরা অহিংস উপায়ে প্রতিবাদ করছেন৻ বরং দমনকারী শাসকেরাই অস্ত্র বহন করছে এবং কোনো দুর্ঘটনা হলে অস্ত্রধারীরাই দায়ী থাকবে৻

সম্মেলনে অংশগ্রহণকারী ইকুয়েডর ও আর্জেন্টিনার প্রেসিডেন্ট বলেছেন যে মি. জেলায়া দেশে ফিরে গেলে তারাও তার সাথে সেখানে যাবেন৻ হন্ডুরাসের অন্তর্বর্তী সরকার মি. জেলায়াকে দেশে পৌছামাত্র তাকে গ্রেফতারের বিষয়ে সতর্ক করে দিয়েছে৻