http://www.bbcbengali.com

01 জুলাই, 2009 - প্রকাশের সময় 16:28 GMT

পিনাক বিতর্কে দীপু মনির অভিমত

বাংলাদেশের পরারাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি মনে করছেন প্রস্তাবিত টিপাইমূখ বাঁধ নিয়ে ভারতের হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তীর কথিত মন্তব্য হয়তো কূটনৈতিক শিষ্টাচার লংঘন করেছে৻

বুধবার ঢাকায় সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে দীপু মনি এই মতামত দেন৻

গত ২১শে জুন ঢাকায় পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে এক অনুষ্ঠানে ভারতের হাইকমিশনার টিপাইমূখ বাঁধের বিরোধীতার জন্য রাজনৈতিক দলগুলোর সমালোচনা করেন৻

তাঁর এইসব কথিত মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে প্রধান বিরোধী দল বিএনপি মি. চক্রবর্তীর প্রত্যাহার দাবী করে৻

শুনুন ঢাকা থেকে কাদির কল্লোলের প্রতিবেদন: