|
কাউন্সিলের জন্য ৬ মাস চায় বিএনপি
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
বাংলাদেশে বিরোধীদল, বিএনপি , দলীয় কাউন্সিল অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনের কাছে ছমাস সময় চেয়েছে৻
রাজনৈতিক দলগুলোর রেজিষ্ট্রেশন বিষয়ে বিগত তত্বাবধায়ক সরকারের সময়ে জারী করা আইন অনুযায়ী রেজিষ্ট্রেশন পাওয়া প্রত্যেকটি দলের আগামী পঁচিশে জুলাইয়ের মধ্যে দলীয় কাউন্সিল অনুষ্ঠানের মাধ্যমে দলীয় গঠনতন্ত্র চূড়ান্ত করার কথা৻ এই পটভূমিতেই বিএনপির পক্ষ থেকে বৃহস্পতিবার নির্বাচন কমিশনের কাছে ছমাস সময়ের আবেদন জানানো হলো৻ ঢাকা থেকে বিবিসির সংবাদদাতা কাদির কল্লোল জানিয়েছেন যে নির্বাচন কমিশন বিএনপির আবেদনের বিষয়টি বিবেচনা করে প্রয়োজনে আইন সংশোধনের জন্য সরকারকে অনুরোধ জানাবে বলে জানিয়েছে৻ বিএনপি এই সময় বাড়ানোর কারণ হিসাবে বলেছে যে দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্বাভাবিক থাকায় এবং আইন অনুযায়ী দলের তৃণমূল পর্য্যায় থেকে নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের বিষয়টি সময়সাপেক্ষ বলে তাদের আরো সময় প্রয়োজন৻ এদিকে, ক্ষমতাসীন আওয়ামী লীগ বলেছে যে অন্য কোন রাজনৈতিক দল তাদের কাউন্সিল আয়োজনের জন্য সময় বাড়ানোর আবেদন জানালে সেবিষয়ে নির্বাচন
কমিশনই প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারে৻ আওয়ামী লীগের সেবিষয়ে কোন ভূমিকা নেই৻ |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||