BBCBengali.com
BBCHindi.com
BBCNepali.com
BBCSinhala.com
BBCTamil.com
BBCUrdu.com
 
সর্বশেষ আপডেট: 15 জুলাই, 2009 - প্রকাশের সময় 16:11 GMT
 
বন্ধুকে ইমেইল করুন   ছাপার উপযোগী সংস্করণ
কূটনীতিকদের হাত ছিলনা: বৃটিশ দূত
 
Stephen Evans
বৃটিশ হাইকমিশনার স্টিভেন ইভান্স
বাংলাদেশে বৃটিশ হাইকমিশনার স্টিভেন ইভান্স বলেছেন ২০০৭ সালে জরুরী অবস্থা জারী এবং সেনা-সমর্থিত তত্বাবধায়ক সরকার গঠনে বিদেশী কূটনীতিকদের কোন ভূমিকা ছিলনা৻

বুধবার ঢাকায় সাংবাদিকদের সাথে আলাপকালে বৃটিশ হাইকমশিনার মন্তব্য করেছেন, তিনি মনে করেন না জরুরী অবস্থা জারীর পেছনে তার পূর্বসূরীর বা অন্য কোন কূটনীতিকের কোন ভূমিকা ছিল৻

২০০৭ সালের জানুয়ারীতে বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের সময়ে ঢাকায় বৃটেনের হাইকমিশনার ছিলেন আনোয়ার চৌধুরী৻ মি ইভান্স ঢাকায় দায়িত্ব নেন ২০০৮ সালের জুন মাসে৻

বাংলাদেশে বিভিন্ন মহলে, বিশেষ করে বিরোধী বিএনপিতে, শক্ত বিশ্বাস রয়েছে যে ২০০৭ সালের ১১ই জানুয়ারীকে জরুরী অবস্থা জারীর পর সেনাসমর্থিত একটি তত্বাবধায়ক সরকার গঠনের পেছনে মূলত পশ্চিমা কূটনীতিকদের প্রত্যক্ষ ভূমিকা এবং সমর্থন ছিল৻

হাইকমিশনার ইভান্স বলেছেন ২০০৭ সালের ১১ই জানুয়ারী যে জরুরী অবস্থা জারী করা হয়েছিল সেটি ছিল বাংলাদেশের অভ্যন্তরীন অবস্থার পরিপ্রেক্ষিতে, সেখানে তৎকালীন ব্রিটিশ হাই কমিশনার বা অন্যকোন কূটনীতিকদের ভূমিকা ছিলনা।

দাযিত্ব পালনকালে তার পূর্বসূরী ব্রিটিশ হাই কমিশনার কিংবা অন্য কোন কূটনীতিক শিষ্টাচার বা সীমা লংঘন করেনি বলেও মনে করেন মি: ইভান্স ।

বিগত তত্ত্বাবধায়ক সরকার একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃস্টি করতে পেরেছিল – একথা উল্লেখ করে মি : ইভান্স বলেন তাদের কর্মকান্ড ভবিষ্যতই বিচার করবে।

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থা নিয়ে মন্তব্য করতে গিয়ে ব্রিটিশ হাইকমিশনার বলেন প্রধান বিরোধী দল বিএনপি’র সংসদে ফিরে যাওয়া উচিত ।

এদিকে ২০০৭ সালে জরুরী অবস্থা জারীর জন্য বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন বুধবার আবারও বিদেশী কূটনীতিকদের দোষারোপ করেছেন।

 
 
সর্বশেষ সংবাদ
 
 
বন্ধুকে ইমেইল করুন   ছাপার উপযোগী সংস্করণ
 
  RSS News Feed
 
BBC Copyright Logo ^^ পাতার শুরুতে
 
  প্রথম পাতা | বিশেষ আয়োজন | অনুষ্ঠান| বেতার তরঙ্গ | আবহাওয়া
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  আমাদের সম্পর্কে | যোগাযোগ | সাহায্যের বোতাম | গোপনীয়তা সংক্রান্ত বিবৃতি