|
গুয়ানতানামোতে আবারো বিচার হবে
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সাত মাস আগে ক্ষমতা নিয়ে গুয়ানতানামো বন্দী শিবিরে বন্দীদের সামরিক আদালতে বিচার প্রক্রিয়া বন্ধের
ঘোষনা দেয়া সত্ত্বেও সে বিচার আবারো শুরু হতে যাচ্ছে৻
বিবিসির সংবাদদাতারা বলছেন যে তার নির্বাচনী প্রতিশ্রুতিমত গুয়ানতানামো বন্দী শিবির বন্ধ করার ক্ষেত্রে প্রেসিডেন্ট ওবামা নানাধরনের বাঁধার মুখে পড়েছেন৻ বড় বাধা আসছে প্রধানত মার্কিন সংসদের কাছ থেকে৻ এবছর জানুয়ারি মাসেই মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এক আদেশে স্বাক্ষর করেছিলেন, যাতে সন্ত্রাসবাদের অভিযোগে যাদের আটক রাখা হয়েছে তাদের বিচার প্রক্রিয়া বন্ধ করার কথা বলা হয়েছিল৻ অনেকেই তখন বলেছিলেন যে এর এর মধ্যে দিয়ে বারাক ওবামা হয়তো গুয়ানতানামো বে বন্দীশিবিরের যে আদালতগুলো ছিল সেগুলোরই মৃত্যু পরোয়ানা জারি করেছিলেন৻ কিন্তু এখন মিঃ ওবামা বলছেন যে কিছ সুরক্ষামূলক ব্যবস্থা নেবার পর তিনি ওই সামরিক কমিশনগুলোকে চলতে দিতে চান৻ কিন্তু এ সপ্তাহে যে শুনানীগুলো হবে, তাতে বোঝা যাচ্ছে যে বিচার প্রক্রিয়া এখনো সক্রিয় রয়েছে৻ এগুলো অনুষ্ঠিত হবে কাঁটাতারের বেড়ায় ঘেরা উচ্চ নিরাপত্তা ব্যবস্থা সম্বলিত আদালত কক্ষে৻ বিবিসির সংবাদদাতা জোনাথন বিল বলছেন, প্রকৃত যে বিচার প্রক্রিয়া তা এখনো স্থগিত আছে, কিন্তু এখন যে শুনানী হবে সেগুলোকে বলা হচ্ছে প্রশাসনিক শুনানি৻ সামরিক আইনজীবীরা বলছেন যে তারা সশ্স্ত্র বাহিনীর সর্বাধিনায়ক অর্থাৎ প্রেসিডেন্টের আদেশ পেলেই গুয়ানতানামোয় বব্দী থাকা ৬৬ জন কয়েদির বিচারের জন্য তৈরি আছেন ৻ প্রেসিডেন্ট ওবামা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আগামি বছরের জানুয়ারির মধ্যেই তিনি গুয়ানতানামো বন্ধ করে দেবেন৻ কিন্তু তার সামনে রয়েছে বড় বড় সব প্রতিবন্ধক৻ গত ৬ মাসে মাত্র এক ডজন বন্দীকে স্থানান্তর করা হয়েছে৻ সেখানকার বন্দিদের বিচারের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের মূলভুমিতে নিয়ে আসার তীব্র বিরোধিতা করেছে কংগ্রেস৻ তবে তা সত্বেও ১১ই সেপ্টেম্বরের আক্রমণের পরিকল্পনা করার অভিযোগে অভিযুক্ত পাঁচজনের সামরিক আইনজীবীরা বলছেন, এমন হতে পারে যে এই সপ্তাহেই হয়তো ওই পাঁচজনকে শেষবারের মতো গুয়ানতানামোর একটি আদালতে হাজির করা হতে পারে – যার পরই হয়তো তাদের আলাদা করে ফেলা হবে স্থানান্তরিত করা হবে৻ |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||