BBCBengali.com
BBCHindi.com
BBCNepali.com
BBCSinhala.com
BBCTamil.com
BBCUrdu.com
 
সর্বশেষ আপডেট: 14 জুলাই, 2009 - প্রকাশের সময় 16:20 GMT
 
বন্ধুকে ইমেইল করুন   ছাপার উপযোগী সংস্করণ
অনুপ্রবেশের কারনেই গুলি: বিএসএফ প্রধান
 
BSF patrol
সীমান্তে বিএসএফ টহল - ফাইল ফটো
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ প্রধান বলছেন সীমান্তে বাংলাদেশের দিক থেকে রাতে অনুপ্রবেশের চেষ্টা হয় বলেই বিএসএফের গুলিতে লোক মারা যায়৻

ঢাকায় বিডিআর – বিএসএফ – এর চার দিনব্যাপী এক সম্মেলন শেষে সাংবাদ সম্মেলনে বিএসএফ মহাপরিচালক এম এল কুমাওয়াত একথা বলেন । তিনি দাবী করেন ৮৫ শতাংশ গুলিতে মৃত্যুর ঘটনা ঘটেছে রাতে৻

বি এএস এফ প্রধান বলেন, সীমান্তে সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত ১৪৪ ধারা জারী থাকে, এবং সে সময় সীমান্তে অপরাধ ঠেকাতে বিএসএফকে পুরো ক্ষমতা দেয়া হয়েছে৻

অন্যদিকে বিডিআর মহাপরিচালক মে জে মইনুল ইসলাম বলেছেন সীমান্তবর্তী এলাকায় সাধারন মানুষ যাতে সীমান্তরেখা মেনে চলে সেজন্য তারা মানুষকে বোঝাবেন।

ভারত-বাংলাদেশ সীমান্তে মূলত বিএসএফের গুলিতে মুত্যু সাধারন একটি ঘটনা হয়ে দাড়িয়েছে৻ দু দেশের মধ্যে বিষয়টি নিয়ে অব্যাহত কথাবার্তা হলেও সুরাহা কিছু হয়নি৻ এমনকি এ দফায় দুই সীমান্ত রক্ষীদের মহাপরিচালক পর্যায়ের বৈঠকের শুরুর দিনেও বিএসএফের গুলিতে দুজন মারা গেছে৻

বাংলাদেশের মানবাধিকার সঙ্গঠন অধিকারের হিসেব মতে বিএসএফের হাতে জানুয়ারী থেকে পরবর্তী ছ মাসে সীমান্তে ৫৪ জন বাংলাদেশী মারা গেছে৻ অধিকার বলছে নিহতদের অনেকেরই বিরুদ্ধে অপরাধের সাথে জড়িত থাকার কোন প্রমান মেলেনি৻

 
 
সর্বশেষ সংবাদ
 
 
বন্ধুকে ইমেইল করুন   ছাপার উপযোগী সংস্করণ
 
  RSS News Feed
 
BBC Copyright Logo ^^ পাতার শুরুতে
 
  প্রথম পাতা | বিশেষ আয়োজন | অনুষ্ঠান| বেতার তরঙ্গ | আবহাওয়া
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  আমাদের সম্পর্কে | যোগাযোগ | সাহায্যের বোতাম | গোপনীয়তা সংক্রান্ত বিবৃতি