BBCBengali.com
BBCHindi.com
BBCNepali.com
BBCSinhala.com
BBCTamil.com
BBCUrdu.com
 
সর্বশেষ আপডেট: 13 জুলাই, 2009 - প্রকাশের সময় 14:12 GMT
 
বন্ধুকে ইমেইল করুন   ছাপার উপযোগী সংস্করণ
টিপাইমুখ পরিদর্শনে বিলম্বের সম্ভাবনা
 
Tipaimukh dam
টিপাইমুখ বাঁধ প্রকল্প
ভারতের বরাক নদীর উপর টিপাইমুখ প্রকল্প পরিদর্শনের তারিখ পিছিয়ে যেতে পারে বলে বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে।

১৫ই জুলাই বাংলাদেশের সংসদীয় প্রতিনিধি দলের ভারতে যাবার কথা থাকলেও পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন সোমবার বিবিসিকে বলেন, সেটি কিছুটা বিলম্বিত হতে পারে।

কারন হিসিবে তিনি বলেন, আওয়ামী লীগের কাউন্সিল এবং জোটনিরপেক্ষ সম্মেলনে দুই দেশের প্রধানমন্ত্রীদের অংশগ্রহনের প্রসঙ্গ উল্লেখ করেন৻

পানি সম্পদ মন্ত্রী জানিয়েছেন ১৫ তারিখের সফর বিলম্বিত হলেও চলতি মাসের মধ্যেই সংসদীয় দল টিপাইমুখ প্রকল্প পরিদর্শনে যাবে, এবং প্রধান বিরোধী দল এখনও কমিটিতে প্রতিনিধি দিতে চাইলে তাদের অর্ন্তভূক্ত করা হবে ।

রমেশ চন্দ সেন জানান, ১০ সদস্যের এই প্রতিনিধিদলে এম পি ছাড়াও দুজন পানি বিশেষজ্ঞ থাকবেন৻ মন্ত্রী বলেন ভারত সরকারের সাথে এই সফর নিয়ে প্রয়োজনীয় কথাবার্তা শেষ হয়েছে৻ প্রতিনিধিদল প্রথমে দিল্লী হয়ে টিপাইমুখ প্রকল্প এলাকায় যাবে৻

তিনি জানান প্রতিনিধিদল এই প্রকল্পের ব্যাপ্তি এবং উদ্দেশ্য এবং তার ফলে বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রতিক্রিয়া সরেজমিনে দেখে দেশ ফিরে জনগনকে জানাবে৻ মি সেন বলেন, দেশের ভেতর এক শ্রেনীর সংবাদপত্র এবং বিরোধী দল টিপাইমুখ নিয়ে যে প্রচারনা শুরু করেছে, তাতে বিষয়টি জনগনের কাছে খোলাসা করা জরুরী৻

 
 
সর্বশেষ সংবাদ
 
 
বন্ধুকে ইমেইল করুন   ছাপার উপযোগী সংস্করণ
 
  RSS News Feed
 
BBC Copyright Logo ^^ পাতার শুরুতে
 
  প্রথম পাতা | বিশেষ আয়োজন | অনুষ্ঠান| বেতার তরঙ্গ | আবহাওয়া
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  আমাদের সম্পর্কে | যোগাযোগ | সাহায্যের বোতাম | গোপনীয়তা সংক্রান্ত বিবৃতি