|
খাদ্য সংকটের জন্য কিছু দেশ দায়ী
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা গত বছরের খাদ্য সংকট গভীরতর করার জন্য কিছু কিছু দেশের পদক্ষেপকে দায়ী করেছে৻
খাদ্য ও কৃষি সংস্থার উর্ধ্বতন কর্মকর্তা আলেক্সান্ডার স্যারিস বলেছেন, ভারত ও থাইল্যান্ড গত বছর যখন চাল রফতানীর ওপর নিষেধাজ্ঞা দেয় তখন খাদ্য সংকট আরও খারাপের দিকে মোড় নেয়৻ এর পাশাপাশি ফিলিপাইনের পদক্ষেপও খাদ্য সংকট গভীরতর করে৻ ফিলিপাইন বিদেশ থেকে চাল আমদানী করে মওজুদ করতে শুরু করে৻ এর ফলে বিশ্ব বাজারে খাদ্যের দাম বাড়তে থাকে, এবং তা রেকর্ড পর্যায়ে পৌঁছে৻ আলেক্সান্ডার স্যারিস বলেন, ভারত ও থাইল্যান্ডের রফতানী বন্ধের সিদ্ধান্তে বিশ্ব বাজারে আতংক সৃষ্টি হয়েছিল৻ তিনি বলেন, খাদ্য ঘাটতির কারণেই যে খাদ্যের দাম অতটা বেড়েছিল তা বলা যাবে না৻ বিভিন্ন দেশ যারা মূলত চালের ওপর নির্ভর করে সেসব দেশের চাল মওজুদ রাখার প্রবণতার কারণেই মূলত এটা হয়েছিল৻ এরকম পরিস্থিতিতে সবাই নিজেকে সুরক্ষিত রাখতে চায় আর মওজুদ রাখার প্রবণতা ক্রমশ বাড়তে থাকে৻ উল্লেখ্য ভারত সে সময় বলেছিল, দেশের বাজারকে স্থিতিশীল রাখতে এবং খাদ্যের সরবরাহ অবিচ্ছিন্ন রাখতেই তারা রফতানী বন্ধ করেছে৻ |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||