BBCBengali.com
BBCHindi.com
BBCNepali.com
BBCSinhala.com
BBCTamil.com
BBCUrdu.com
 
সর্বশেষ আপডেট: 12 জুলাই, 2009 - প্রকাশের সময় 14:00 GMT
 
বন্ধুকে ইমেইল করুন   ছাপার উপযোগী সংস্করণ
"চেনির নির্দেশ কর্মসূচী গোপন"
 
Neon Panetta
সিআইএ-এর পরিচালক লিঁও পানেট্টা
মার্কিন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, গোয়েন্দা সংস্থা সিআইএ-এর পরিচালক লিঁও পানেট্টা মার্কিন কংগ্রেসে জানিয়েছেন যে সাবেক ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি একটি গোপন সন্ত্রাস বিরোধী কর্মসূচী সম্পর্কে মার্কিন সংসদকে অবহিত না করার জন্য সংস্থাটিকে নির্দেশ দিয়েছিলেন৻

মার্কিন যুক্তরাষ্ট্রে ২০০১ সালের ১১ই সেপ্টেম্বর সন্ত্রাসবাদী হামলার পরে এই গোপন কর্মসূচীটি চালু করা হয়৻

নিউ ইয়র্ক টাইমস ও সি-এন-এন বলছে, সিআইএ-এর নতুন প্রধান লিঁও পানেট্টা তার অধস্তনদের কাছ থেকে গোপন এই কর্মসূচীটি সম্পর্কে জানার পরপরই জুন মাসে তা বন্ধ করে দেন৻

গোপন এই কর্মসূচীর প্রকৃত চরিত্র সম্পর্কে কিছু জানানো না হলেও, কর্মকর্তারা বলছেন, এটির সাথে সিআইএ-র বিতর্কিত জিজ্ঞাসাবাদ কর্মসূচীর কোনো যোগাযোগ নেই৻

 
 
সর্বশেষ সংবাদ
 
 
বন্ধুকে ইমেইল করুন   ছাপার উপযোগী সংস্করণ
 
  RSS News Feed
 
BBC Copyright Logo ^^ পাতার শুরুতে
 
  প্রথম পাতা | বিশেষ আয়োজন | অনুষ্ঠান| বেতার তরঙ্গ | আবহাওয়া
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  আমাদের সম্পর্কে | যোগাযোগ | সাহায্যের বোতাম | গোপনীয়তা সংক্রান্ত বিবৃতি