BBCBengali.com
BBCHindi.com
BBCNepali.com
BBCSinhala.com
BBCTamil.com
BBCUrdu.com
 
সর্বশেষ আপডেট:
 
বন্ধুকে ইমেইল করুন   ছাপার উপযোগী সংস্করণ
জে মইনের বিরুদ্ধে মানহানির মামলা
 
General M U Ahmed
সাবেক সেনাপ্রধান জে (অব) মইন ইউ আহমেদ
বাংলাদেশে সাবেক সেনাপ্রধান জেনারেল (অব) মইন ইউ আহমেদের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন বিএনপি নেতা এবং সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ৻

ঢাকার একটি আদালতে করা এই মামলায় মি মাহমুদ ১০০ কোটি টাকার ক্ষতিপুরন চেয়েছেন৻

তারই আনা আরেকটি আবেদনে, জেনারেল আহমেদের ঢাকার একটি বাড়ী কেন নিরাপত্তা জামানত হিসেবে জব্দ করা হবেনা --এ মর্মে আদালত কারন দর্শানোর নোটিশ জারী করেছেন৻ সাবেক সেনাপ্রধানকে তিন সপ্তাহের মধ্যে এর জবাব দিতে হবে৻

সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ২০০৮ সালের পত্র পত্রিকায় প্রকাশিত সাবেক সেনাপ্রধানের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে আদালতে অভিযোগ করেন জে মইন বলেছিলেন চারদলীয় জোট সরকারের আমলে বিদ্যুৎ খাতে ২০ হাজার কোটি টাকা লুটপাট ও পাচার হয়েছে৻ বর্তমান সংসদে পেশ করা তথ্য উল্লেখ করে তিনি বলেন, তাদের সরকারের আমলে বিদ্যুৎ খাতের মোট বাজেটই ছিল ১৩৫০০ কোটি টাকা৻

মইন ইউ আহমেদের ঐ বক্তব্য মিথ্যা দাবী করে মি মাহমুদ মামলায় বলেন সাবেক সেনাপ্রধানের বক্তব্যে তার মানহানি হয়েছে৻ জেনারেল মইন বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে৻

তত্বাবধায়ক সরবকারের সময় দূর্নীতির অভিযোগে মি মাহমুদকে তার পরিবারের কয়েকজন সদস্যসহ কারাগারে যেতে হয়েছিল৻ একটি দূর্নীতির মামলায় তার দশ বছরের সাজা হয়, যদিও তিনি বর্তমানে জামিনে রয়েছেন৻

 
 
সর্বশেষ সংবাদ
 
 
বন্ধুকে ইমেইল করুন   ছাপার উপযোগী সংস্করণ
 
  RSS News Feed
 
BBC Copyright Logo ^^ পাতার শুরুতে
 
  প্রথম পাতা | বিশেষ আয়োজন | অনুষ্ঠান| বেতার তরঙ্গ | আবহাওয়া
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  আমাদের সম্পর্কে | যোগাযোগ | সাহায্যের বোতাম | গোপনীয়তা সংক্রান্ত বিবৃতি