BBCBengali.com
BBCHindi.com
BBCNepali.com
BBCSinhala.com
BBCTamil.com
BBCUrdu.com
 
সর্বশেষ আপডেট: 11 জুলাই, 2009 - প্রকাশের সময় 15:56 GMT
 
বন্ধুকে ইমেইল করুন   ছাপার উপযোগী সংস্করণ
আফগানিস্তানে ব্রিটিশ অভিযান সম্পর্কে প্রশ্ন
 
British troops are coming udner heavy pressure
আফগানিস্তানে ব্রিটিশ সৈন্যদের মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ার সাথে সাথে সেখানে তাদের অভিযান সম্পর্কে প্রশ্নও এখন বাড়ছে৻

এই বিষয়ে জনসমর্থন বাড়াতে পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিব্যান্ড যুক্তি দেখান, নিজের দেশের নিরাপদ ভবিষ্যতের জন্যই ব্রিটিশ সৈন্যরা সেখানে লড়াই করছে৻

তিনি বলেন, সবাই জানে আফগানিস্তান এবং পাকিস্তান সীমান্তের ঐ অরাজক এলাকা ব্যবহার করেই যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের ওপর চরম আঘাত করা হয়েছে৻

তিনি বলেন, যতক্ষন পর্যন্ত আফগান বাহিনী তাদের জনগনের জন্য সামান্য পরিমান নিরাপত্তা দিতে না পারবে, ততক্ষন পর্যন্ত ব্রিটেন বা যুক্তরাষ্ট্র নিরাপদ হবে না৻

এই লক্ষ্যের ব্যাপারে যথেস্ট সমর্থন থাকলেও, এখন প্রশ্ন উঠতে শুরু করেছে তালেবানকে পরাজিত করার মত যথেস্ট সংখ্যাক সৈন্য আফগানিস্তানে মোতায়েন করা হয়েছে কি না, কিংবা উপযুক্ত সমরাস্ত্র রয়েছে কি না৻

আর চুড়ান্ত বিজয়ের সংজ্ঞা কি বোঝায়, তা নিয়েও রয়েছে উদ্বেগ৻ ডেভিড মিলিব্যান্ড বলছেন, এই বিজয় হবে তখনই যখন আফগান বাহিনী নিজের দেশকে রক্ষা করতে সমর্থ হবে৻

এই মুহুর্তে তালেবান বিদেশী বাহিনীর বিরুদ্ধে সবচেয়ে তীব্রতম লড়াই চালাচ্ছে৻ ব্রিটিশ সশস্ত্র বাহিনীর প্রধান এয়ার চীফ মার্শাল স্যার জক স্টিরাপ আফগানিস্তানের পরিস্থিতিকে কঠিন বলে বর্ননা করেছেন, বিশেষভাবে হেলমান্দ প্রদেশে যেখানে ৯০০০ ব্রিটিশ সৈন্যদের বেশিরভাগ মোতায়েন রয়েছে৻

তিনি বলছেন, তালেবান হেলমান্দকে গুরুত্ত্বপূর্ন এলাকা বিবেচনা করছে৻ তিনি বলেন তারা যদি সেখানে হেরে যায়, তাহলে অন্য জায়গাতেও তালেবান পরাজিত হবে৻

সুতরাং তেমনটি যাতে না হয়, সেজন্য তালেবান সর্বশক্তি ব্যবহার করছে৻ তিনি বলেন, কিন্তু তারা হারছে৻ আর তাদের অধিনায়করাও সেটা জানে৻

আফগানিস্তানে বিজয়ের জন্য একদিকে যেমন সময় লাগবে, তেমনি অন্যদিকে হতাহতের ঘটনাও ঘটবে বলে এয়ার চীফ মার্শাল স্টিরাপ মনে করেন৻

ব্রিটিশদের জন্য আফগানিস্তানে এই লড়াইয়ের লক্ষ্য হলো তালেবানের বিরুদ্ধে লড়াইয়ে চলতি বছরের মধ্যে দৃশ্যমান অগ্রগতি সাধন করা৻ সামরিক দিক দিয়ে এটি জরুরী৻

তবে এই লড়াইয়ের পক্ষে মনোবল এবং জনসমর্থন ধরে রাখাও এখন ক্রমশই গুরুত্বপূর্ন হয়ে পড়ছে৻

 
 
সর্বশেষ সংবাদ
 
 
বন্ধুকে ইমেইল করুন   ছাপার উপযোগী সংস্করণ
 
  RSS News Feed
 
BBC Copyright Logo ^^ পাতার শুরুতে
 
  প্রথম পাতা | বিশেষ আয়োজন | অনুষ্ঠান| বেতার তরঙ্গ | আবহাওয়া
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  আমাদের সম্পর্কে | যোগাযোগ | সাহায্যের বোতাম | গোপনীয়তা সংক্রান্ত বিবৃতি