|
বিপুল বিনিয়োগের অঙ্গীকার
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
উন্নয়নশীল দেশগুলোয়, বিশেষ করে, আফ্রিকায়, খাদ্যের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে ধনী দেশগুলোর নেতারা বিপুল বিনিয়োগের কথা ঘোষণা করেছেন৻
বিশ্বের আটটি শিল্পোন্নত দেশের জোট জি-এইটের নেতারা ইতালীতে তঁদের বৈঠক থেকে প্রথমে দেড় হাজার কোটি ডলারের বিনিয়োগের কথা ঘোষণা করেন৻ তারপর তাঁদেরই একজন, ইতালীর প্রধান মন্ত্রী, সিলভিও বার্লুস্কোনি, সেই অঙ্কটা বাড়িয়ে দু হাজার কোটি ডলার করে দেন৻ জাতি সংঘের খাদ্য বিষয়ক সংস্থা, এফ এ ওর প্রধান জাক দিউফ বলছেন খাদ্য সাহায্যের পরিবর্তে, কৃষিতে বিনিয়োগের এই নীতিকে তিনি স্বাগত জানাচ্ছেন৻ তবে তিনি একথাও বলেন এই বিশ্বে কেবল অর্থ দিয়ে ক্ষুধার মোকাবিলা করা যাবে না৻ |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||