BBCBengali.com
BBCHindi.com
BBCNepali.com
BBCSinhala.com
BBCTamil.com
BBCUrdu.com
 
সর্বশেষ আপডেট: 09 জুলাই, 2009 - প্রকাশের সময় 14:19 GMT
 
বন্ধুকে ইমেইল করুন   ছাপার উপযোগী সংস্করণ
"ঋণখেলাপিদের নতুন তালিকা প্রকাশ হবে"
 
Abdul Mal Abdul Muhith
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত (ফাইল চিত্র)
বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, ঋণখেলাপিদের একটি নতুন তালিকা প্রকাশ করা হবে৻ সম্প্রতি জাতীয় সংসদে ঋণখেলাপিদের একটি তালিকা প্রকাশ করেন অর্থমন্ত্রী৻

এই তালিকার শীর্ষে থাকা বেক্সিমকো গোষ্ঠীর পক্ষ থেকে প্রতিবাদ জানানোর পটভূমিতে অর্থমন্ত্রীর পক্ষ থেকে নতুন তালিকা প্রকাশের কথা ঘোষণা করা হল৻

জাতীয় সংসদে ঋণখেলাপিদের তালিকা প্রকাশের এক সপ্তাহের মধ্যেই তাকে কেনো নতুন আরেকটি তালিকা প্রকাশের কথা ঘোষণা করতে হল এই প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, তার কাছে ৩১শে মার্চ পর্যন্ত যে তথ্য ছিল তার ভিত্তিতেই তিনি তালিকা পেশ করেছেন৻

বাংলাদেশ ব্যাঙ্কের কাছ থেকে আরো তথ্য পাওয়া গেলেই তিনি নতুন তালিকা প্রকাশ করবেন বলে মি: মুহিত জানান৻


 
 
সর্বশেষ সংবাদ
 
 
বন্ধুকে ইমেইল করুন   ছাপার উপযোগী সংস্করণ
 
  RSS News Feed
 
BBC Copyright Logo ^^ পাতার শুরুতে
 
  প্রথম পাতা | বিশেষ আয়োজন | অনুষ্ঠান| বেতার তরঙ্গ | আবহাওয়া
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  আমাদের সম্পর্কে | যোগাযোগ | সাহায্যের বোতাম | গোপনীয়তা সংক্রান্ত বিবৃতি