BBCBengali.com
BBCHindi.com
BBCNepali.com
BBCSinhala.com
BBCTamil.com
BBCUrdu.com
 
সর্বশেষ আপডেট: 05 জুলাই, 2009 - প্রকাশের সময় 13:51 GMT
 
বন্ধুকে ইমেইল করুন   ছাপার উপযোগী সংস্করণ
সোয়াইন ফ্লু নিয়ে সতর্কতার পরামর্শ
 
research on swine flu at a laboratory
বাংলাদেশে সোয়াইন ফ্লু র বিস্তার রোধে স্কুল-কলেজ, অফিস-আদালতসহ সব প্রতিষ্ঠানে ফ্লুতে আক্রান্ত ব্যক্তিদের ছুটি মঞ্জুর করার আহ্বান জানিয়েছে সরকারী একটি প্রতিষ্ঠান।

সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা কেন্দ্র রোববার বলেছে যে, সোয়াইন ফ্লু রোগের বিস্তারের ক্ষেত্রে বাংলাদেশও অন্যান্য দেশের মতই ঝুঁকির মধ্যে রয়েছে আর সে কারণেই তাঁরা এই আহ্বান জানাচ্ছেন।

তবে, স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক বিবিসিকে বলেছেন যে সরকার এখনও এধরণের সতর্কতামূলক পরামর্শ জারীর কোন প্রয়োজনীয়তা দেখছে না৻

বাংলাদেশে এখন পর্যন্ত ১৮ জন রোগীর দেহে সোয়াইন ফ্লু র উপস্থিতি ধরা পড়েছে, এঁদের বেশিরভাগ মার্কিন যুক্তরাষ্ট্র ফেরৎ, কেউ অস্ট্রেলিয়া থেকে সদ্য ফিরেছেন, আবার কেউ কেউ আক্রান্তদের সংস্পর্শে এসেছেন৻

সরকারী প্রতিষ্ঠান , রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা কেন্দ্র বা আই ই ডি সি আর বলছে, এঁদের কেউই মারাত্মকভাবে আক্রান্ত নন।

 
 
সর্বশেষ সংবাদ
 
 
বন্ধুকে ইমেইল করুন   ছাপার উপযোগী সংস্করণ
 
  RSS News Feed
 
BBC Copyright Logo ^^ পাতার শুরুতে
 
  প্রথম পাতা | বিশেষ আয়োজন | অনুষ্ঠান| বেতার তরঙ্গ | আবহাওয়া
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  আমাদের সম্পর্কে | যোগাযোগ | সাহায্যের বোতাম | গোপনীয়তা সংক্রান্ত বিবৃতি