BBCBengali.com
BBCHindi.com
BBCNepali.com
BBCSinhala.com
BBCTamil.com
BBCUrdu.com
 
সর্বশেষ আপডেট: 02 জুলাই, 2009 - প্রকাশের সময় 13:57 GMT
 
বন্ধুকে ইমেইল করুন   ছাপার উপযোগী সংস্করণ
দুজন রাজনীতিক রং হেডেড: আদালত
 
Bangladesh Court
বাংলাদেশে বি-এন-পির নেতা ও সাবেক মন্ত্রী, নাজমুল হুদা, এবং জামায়েতে ইসলামীর নেতা, মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে আদালত অবমাননার মামলার নিষ্পত্তি করে দিয়ে, হাইকোর্ট তাঁদের রংহেডেড এবং ওয়ার্থলেস বলেছেন৻

অভিধান অনুযায়ী যার অর্থ হচ্ছে একগুঁয়ে ও বিকৃতবুদ্ধি সম্পন্ন ব্যক্তি৻ বাংলাদেশে স্বাধীনতার ঘোষণা নিয়ে হাইকোর্টের রায় সম্পর্কে বিরুপ মন্তব্য করার অভিযোগে তাঁদের বিরুদ্ধে এই মামলা হয়৻

বাংলাদেশে স্বাধীনতার ঘোষণা নিয়ে হাইকোর্টের রায়ের ব্যাপারে বিরূপ মন্তব্য করার অভিযোগে একজন আইনজীবী আদালত অবমাননার ওই মামলাটি করেছিলেন৻

হাইকোর্টের সংশ্লিষ্ট ডিভিশন বেঞ্চ এই মন্তব্যও করেছেন যে আদালতের ভাবমুর্তি বা মর্যাদা সম্পর্কে যাদের কোনো জ্ঞান নেই তাদের প্রতি কারণ দর্শানোর নেটিস জারী করার কোনো প্রয়োজন নেই৻

আর স্বাধীনতার ঘোষণা নিয়ে হাইকোর্টের রায়ের ব্যাপারে বিরূপ মন্তব্য করার অভিযোগে আদালত অবমাননার আরেকটি মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দিন আহমেদকে শুনানীতে ব্যক্তিগত হাজিরা থেকে আদালত অব্যাহতি দিয়েছেন৻

 
 
সর্বশেষ সংবাদ
 
 
বন্ধুকে ইমেইল করুন   ছাপার উপযোগী সংস্করণ
 
  RSS News Feed
 
BBC Copyright Logo ^^ পাতার শুরুতে
 
  প্রথম পাতা | বিশেষ আয়োজন | অনুষ্ঠান| বেতার তরঙ্গ | আবহাওয়া
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  আমাদের সম্পর্কে | যোগাযোগ | সাহায্যের বোতাম | গোপনীয়তা সংক্রান্ত বিবৃতি