BBCBengali.com
BBCHindi.com
BBCNepali.com
BBCSinhala.com
BBCTamil.com
BBCUrdu.com
 
সর্বশেষ আপডেট: 02 জুলাই, 2009 - প্রকাশের সময় 16:04 GMT
 
বন্ধুকে ইমেইল করুন   ছাপার উপযোগী সংস্করণ
সমকামীতা বৈধ: দিল্লি হাইকোর্ট
 
দিল্লি হাইকোর্ট এক রায়ে বলেছে ভারতে সমকামীতাকে অবৈধ বলে চিহ্নিত করা যাবে না৻

ভারতীয় দন্ডবিধির তিনশো সাতাত্তর ধারা অনুযায়ী সমকামীতাকে ভারতে অবৈধ বলে গণ্য করা হতো৻

আঠেরোশো ষাট সালে তদানীন্তন ব্রিটিশ সরকার ওই ধারা কার্যকর করে৻ ওই ধারায় বলা হয় `প্রাকৃতিক নিয়মের বাইরে যৌন মিলন বেআইনী`৻

প্রায় দেড়শো বছরের পুরোণ সেই আইন এখন দিল্লির আদালতে কার্যত খারিজ হয়ে গেলো৻

সমকামীদের অধিকার রক্ষার লক্ষ্যে আন্দোলনরত যাঁরা, এই রায়ে তাঁরা স্বভাবতই উল্লসিত৻

 
 
সর্বশেষ সংবাদ
 
 
বন্ধুকে ইমেইল করুন   ছাপার উপযোগী সংস্করণ
 
  RSS News Feed
 
BBC Copyright Logo ^^ পাতার শুরুতে
 
  প্রথম পাতা | বিশেষ আয়োজন | অনুষ্ঠান| বেতার তরঙ্গ | আবহাওয়া
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  আমাদের সম্পর্কে | যোগাযোগ | সাহায্যের বোতাম | গোপনীয়তা সংক্রান্ত বিবৃতি