|
প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার শপথ
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা মঙ্গলবার সন্ধ্যায় শপথ নিয়েছেন ; নতুন সরকারে ঠাঁই পেয়েছেন
২৩ জন মন্ত্রী এবং আট জন প্রতিমন্ত্রী৻
বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহমেদ নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করান। মন্ত্রিসভার সদস্যদের অধিকাংশই নতুন মুখ। পূর্ণ মন্ত্রী হিসাবে আজ যাঁরা শপথ নিয়েছেন তাঁদের মধ্যে আছেন মতিয়া চৌধুরী, আবুল মাল আব্দুল মুহিত, এ কে খন্দকার, আব্দুল লতিফ সিদ্দিকী, সৈয়দ আশরাফুল ইসলাম, খোন্দকার মোশাররফ হোসেন, দীপু মনি, ড: আব্দুর রাজ্জাক প্রমুখ৻ তবে আওয়ামী লীগের প্রথম সারির নেতাদের মধ্যে অনেকেই মন্ত্রিসভায় জায়গা পাননি৻ মহাজোটের অন্য শরিক দলগুলো থেকে মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মাত্র দুজন – তাঁরা হলেন জাতীয় পার্টির নেতা জি এম কাদের ও সাম্যবাদী দলের নেতা দিলীপ বড়ুয়া। প্রতিমন্ত্রীদের মধ্যে রয়েছেন অ্যাডভোকেট মুস্তাফিজার রহমান ফিজার, দীপঙ্কর তালুকদার, তাজুল ইসলাম, তানজিম আহমেদ সোহেল তাজ, হাসান মাহমুদ প্রমুখ৻ আজ রাতেই মন্ত্রিসভার সদস্যদের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব বন্টন করা হবে, এমন সম্ভাবনা রয়েছে৻ |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||