BBCBengali.com
BBCHindi.com
BBCNepali.com
BBCSinhala.com
BBCTamil.com
BBCUrdu.com
 
সর্বশেষ আপডেট: 05 জানুয়ারী, 2009 - প্রকাশের সময় 14:48 GMT
 
বন্ধুকে ইমেইল করুন   ছাপার উপযোগী সংস্করণ
হাসিনাকে আমন্ত্রণ সরকার গড়তে
 
Sheikh Hasina
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে চলেছেন শেখ হাসিনা (ফাইল চিত্র)
বাংলাদেশে নতুন সরকার গঠনের জন্য আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি ইয়াজুদ্দিন আহমেদ৻

বঙ্গভবন সূত্রে জানা গেছে, আগামিকাল মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা ও তাঁর মন্ত্রিসভার অন্য সদস্যরা শপথ গ্রহণ করবেন৻ বঙ্গভবনে আয়োজিত হতে যাওয়া ওই অনুষ্ঠানে তাঁদের শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি৻

এর আগে গত ২৯ ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার পর দলের প্রথম সংসদীয় বৈঠকেই শেখ হাসিনা-কে সংসদ নেতা নির্বাচিত করা হয়৻ সেই সিদ্ধান্তের কথা রাষ্ট্রপতির কার্যালয়কে চিঠি দিয়ে আনুষ্ঠানিকভাবে জানিয়েও দেওয়া হয় গতকাল রোববার৻

আওয়ামী লীগের সিদ্ধান্ত জানার পরই আজ রাষ্ট্রপতি দুপুর সাড়ে বারোটা নাগাদ শেখ হাসিনাকে টেলিফোন করে সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানান৻ সংসদ নেতা নির্বাচিত হওয়ার জন্যও শেখ হাসিনাকে অভিনন্দন জানান তিনি৻

প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার শপথ গ্রহণের সঙ্গে সঙ্গে গত দুবছর ধরে ক্ষমতায় থাকা ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের বিলোপ ঘটবে৻

 
 
সর্বশেষ সংবাদ
 
 
বন্ধুকে ইমেইল করুন   ছাপার উপযোগী সংস্করণ
 
  RSS News Feed
 
BBC Copyright Logo ^^ পাতার শুরুতে
 
  প্রথম পাতা | বিশেষ আয়োজন | অনুষ্ঠান| বেতার তরঙ্গ | আবহাওয়া
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  আমাদের সম্পর্কে | যোগাযোগ | সাহায্যের বোতাম | গোপনীয়তা সংক্রান্ত বিবৃতি