|
চারদলীর সাংসদরা রবিবার শপথ নেন নি
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
বাংলাদেশে বিএনপি-নেতৃত্বাধীন চারদলীয় জোটের নব নির্বাচিত সংসদ সদস্যরা রবিবার নির্ধারিত দিনে শপথ নেন নি৻
এর আগে মন্ত্রী পরিষদ বিভাগের পক্ষ থেকে রবিবার চারদলীয় জোটের সাংসদদের শপথ নেওয়ার কথা যানানো হয়েছিল৻ বিএনপির নবনির্বাচিত সাংসদ ও শীর্ষস্থানীয় নেতা এম. কে. আনোয়ার বিবিসি বাংলাকে বলেছেন যে তিনি মনে করেন তাঁর দলের সাংসদরা শপথ নেবেন তবে ৭ই জানুয়ারির পর দলটির নীতি নির্ধারনী পর্যায়ের আলোচনার এ বিষয়ে তাঁরা সিদ্ধান্ত নেবেন৻
মিঃ আনোয়ার আরও বলেন, বিভিন্ন ফোরামে বৈঠকের কারণেও তাঁদের শপথ নিতে দেরী হচ্ছে৻ |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||