BBCBengali.com
BBCHindi.com
BBCNepali.com
BBCSinhala.com
BBCTamil.com
BBCUrdu.com
 
সর্বশেষ আপডেট: 03 জানুয়ারী, 2009 - প্রকাশের সময় 17:50 GMT
 
বন্ধুকে ইমেইল করুন   ছাপার উপযোগী সংস্করণ
‘বিচার প্রক্রিয়া ছয় মাসের মধ্যে শুরু‘
 
Abul Mal Abdul Muhit
আবুল মাল আব্দুল মুহিত
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় যারা যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত আগামী ছ‘মাসের মধ্যেই তাদের বিচার প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা৻

সদ্য সমাপ্ত নবম জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা আবুল মাল আব্দুল মুহিত শনিবার বিবিসি-র বাংলাদেশ সংলাপ অনুষ্ঠানে এই মন্তব্য করেন৻

একই অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সর খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা এ এস এম হান্নান শাহ বলেন, জাতিসঙ্ঘের সহায়তায় যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়টির সুরাহা করা প্রয়োজন৻

সেক্টর কমান্ডারস ফোরামের পক্ষ থেকে বিগত কয়েক মাস ধরে যুদ্ধাপরাধীদের বিচারের দাবী জানিয়ে প্রচার চালানো হচ্ছিল৻ সাম্প্রতিক নির্বাচনে এই বিষয়টি ছিল একটি গুরুত্বপূর্ণ বিষয়৻

আওয়ামী লীগ তাদের নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতি দেয় যে নির্বাচনে জয়ী হলে যুদ্ধাপরাধীদের বিচার করা হবে৻

 
 
সর্বশেষ সংবাদ
 
 
বন্ধুকে ইমেইল করুন   ছাপার উপযোগী সংস্করণ
 
  RSS News Feed
 
BBC Copyright Logo ^^ পাতার শুরুতে
 
  প্রথম পাতা | বিশেষ আয়োজন | অনুষ্ঠান| বেতার তরঙ্গ | আবহাওয়া
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  আমাদের সম্পর্কে | যোগাযোগ | সাহায্যের বোতাম | গোপনীয়তা সংক্রান্ত বিবৃতি