BBCBengali.com
BBCHindi.com
BBCNepali.com
BBCSinhala.com
BBCTamil.com
BBCUrdu.com
 
সর্বশেষ আপডেট: 29 ডিসেম্বর, 2008 - প্রকাশের সময় 05:59 GMT
 
বন্ধুকে ইমেইল করুন   ছাপার উপযোগী সংস্করণ
বাংলাদেশ ভোট দিচ্ছে
 

 
 
Long queues were seen at polling stations even before polls opened
সকালেই ভোটকেন্দ্রগুলোতে লম্বা লাইন
বাংলাদেশের আট কোটিরও বেশী ভোটার দীর্ঘ সাত বছর পর নবম জাতীয় সংসদকে নির্বাচিত করতে এখন ভোট দিচ্ছেন৻

সকাল আটটার সময় ২৯৯ আসনের ভোটগ্রহন শুরু হওয়ার আগেই ভোটকেন্দ্রগুলোতে উৎসুক ভোটারদের লাইন দেখা যায়৻

সারা দেশব্যাপী মোট ৩৫হাজারেও বেশী ভোট কেন্দ্রে একযোগে ভোটগ্রহন অনুষ্ঠিত হচ্ছে, যার মাঝে ৮,০০০এরও বেশী ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বলে আখ্যা দিয়েছে কর্তৃপক্ষ৻

এদিকে ভোটের দিন সার্বিক নিরাপত্তা বজায় রাখার জন্য নিরাপত্তা বাহিনীগুলোর ছয় লক্ষেরও বেশী সদস্যরা এখন ভোটকেন্দ্রগুলোতে অবস্থান নিয়েছেন ও নির্বাচনী এলাকাগুলোতেও টহল দিচ্ছেন৻

এবার নতুন নির্বাচনী আইনের আওতায় নিবন্ধিত ৩৮টি রাজনৈতিক দলের মোট দেড় হাজারেরও বেশী প্রার্থী ভোটযুদ্ধে নেমেছেন৻

‘সকাল-সকাল, নিরিবিলিতে’

ভোরের কুয়াশা কাটতে, না কাটতেই অনেক ভোটার ভোটকেন্দ্রগুলোর দরজা খোলার আগেই সেখানে হাজির হন বলে বিবিসি-র সংবাদদাতারা জানাচ্ছেন৻

আনুষ্ঠানিক ভোটগ্রহন শুরু হবার আগে রাজধানী ঢাকার জাতীয় সংসদ ভবনের নিকটবর্তী একটি ভোটকেন্দ্রে আসা এক ভোটার বিবিসি বাংলাকে বলেন, নিরিবিলিতে, প্রথম দিকেই ভোট দেবার জন্যই তিনি এসেছেন৻

‘সকাল-সকাল এসেছি ভীড় এড়াতে’

আরেক ভোটার বলেন, ‘সকাল-সকাল এসেছি যাতে ভীড় এড়ানো যায়, শান্তি-শৃঙ্খলার মাঝেই ভোট দিয়ে যেতে পারি’৻

এদিকে, ভোটগ্রহন শুরু হবার কিছুক্ষণ আগেই নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলেছেন যে তাঁরা ভোটগ্রহনের জন্য প্রস্তুত৻

ঢাকার রাজধানী উচ্চ বিদ্যালয়ে অবস্থিত ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার মাহমুদ আল হোসেন বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতিই তাঁরা নিয়েছেন৻

ভোটগ্রহন চলবে বিকাল চারটা পর্যন্ত৻

শেষ পর্যন্ত নির্বাচন

নির্ধারিত সময়ের দুই বছরের বেশি সময় পরে অনুষ্ঠিত এই নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন মহলে ব্যাপক কৌতুহলের সৃষ্টি হয়েছে৻

২০০৭ সালের ২২শে জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোটগ্রহণের কথা থাকলেও শেষ পর্যন্ত তা বাতিল হয়ে যায়৻

শেষ পর্যন্ত নির্বাচন

একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন আয়োজনের অঙ্গীকার করে জরুরী অবস্থার মধ্যে একটি সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা গ্রহণ করে৻

তারপর নানা রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে দিয়ে শেষ পর্যন্ত এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে৻

আলোকচিত্র (উপরের দুটি): রাসেল মাহমুদ

 
 
সর্বশেষ সংবাদ
 
 
বন্ধুকে ইমেইল করুন   ছাপার উপযোগী সংস্করণ
 
  RSS News Feed
 
BBC Copyright Logo ^^ পাতার শুরুতে
 
  প্রথম পাতা | বিশেষ আয়োজন | অনুষ্ঠান| বেতার তরঙ্গ | আবহাওয়া
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  আমাদের সম্পর্কে | যোগাযোগ | সাহায্যের বোতাম | গোপনীয়তা সংক্রান্ত বিবৃতি