BBCBengali.com
BBCHindi.com
BBCNepali.com
BBCSinhala.com
BBCTamil.com
BBCUrdu.com
 
সর্বশেষ আপডেট: 27 ডিসেম্বর, 2008 - প্রকাশের সময় 14:55 GMT
 
বন্ধুকে ইমেইল করুন   ছাপার উপযোগী সংস্করণ
শেষ দিনের প্রচারে তৎপরতা তুঙ্গে
 
Bangladesh Parliament
জাতীয় সংসদ ভবন
বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রচারণার চূড়ান্ত দিনে রাজনৈতিক দল ও ভোটপ্রার্থীরা মিটিং-মিছিলের মধ্যে দিয়ে ভোটদাতাদের কাছাকাছি পৌছনোর শেষ চেষ্টা করেছেন৻

বিভিন্ন প্রান্তে রাজনৈতিক নেতা-কর্মীরা যখন শেষ মুহুর্তের গণসংযোগের ওপর গুরুত্ব দিয়েছেন তখন দেশের দুই শীর্ষ নেত্রী তাদের প্রচারণায় ইতি টেনেছেন বাংলাদেশের দুটি প্রধান শহরে জনসভার মাধ্যমে৻

বিএনপি তথা চারদলীয় জোটের নেত্রী খালেদা জিয়া রাজধানী ঢাকার পল্টন ময়দানে তার জনসভায় অতীতের ভুলের জন্য ক্ষমা চেয়েছেন৻ চারদলীয় ঐক্যজোটের সমাবেশে সাবেক প্রধানমন্ত্রী বলেন তার দল তথা জোটকে আবার সুযোগ দিলে তারা অতীত থেকে শিক্ষা নিয়ে নতুন করে দেশ পরিচালনার কাজ শুরু করবে৻

অপরদিকে, আরেকজন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার শেষ জনসভার জন্য বেছে নিয়েছিলেন বন্দরনগরী চট্টগ্রামকে৻ সেখানে আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোটের নির্বাচনী জনসভায় শেখ হাসিনা ক্ষমতাসীন হলে উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের চেহারা বদলে দেওয়ার প্রতিশ্রুতি দেন৻ শেখ হাসিনা বলেন, ক্ষমতায় গেলে তারা চট্টগ্রামে গভীর সমুদ্র বন্দর তৈরী করবেন এবং যাতায়াতের সুবিধার জন্য কর্ণফুলি নদীর নীচে সুড়ঙ্গ নির্মাণের ব্যবস্থা নেবেন৻

আগামী সোমবার - ২৯শে ডিসেম্বর - বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে৻ শনিবার মধ্যরাতে আনুষ্ঠানিক প্রচারণার কাজ শেষ হতে চলেছে৻

 
 
সর্বশেষ সংবাদ
 
 
বন্ধুকে ইমেইল করুন   ছাপার উপযোগী সংস্করণ
 
  RSS News Feed
 
BBC Copyright Logo ^^ পাতার শুরুতে
 
  প্রথম পাতা | বিশেষ আয়োজন | অনুষ্ঠান| বেতার তরঙ্গ | আবহাওয়া
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  আমাদের সম্পর্কে | যোগাযোগ | সাহায্যের বোতাম | গোপনীয়তা সংক্রান্ত বিবৃতি