17 নভেম্বর, 2008 - প্রকাশের সময় 17:22 GMT
বাংলাদেশে অন্যতম প্রধান রাজনৈতিক দল বি-এন-পির চেয়ারপাসর্সন খালেদা জিয়া ঘোষণা করেছেন শর্তসাপেক্ষে তাঁদের নেতৃত্বাধীন চার দলীয় জোট নির্বাচনে যোগ দেবে৻
জোটের চারটি দাবী পুরণের জন্যে তিনি সরকারকে আটচল্লিশ ঘন্টা সময় দিয়েছেন৻
এই দাবীগুলো হচ্ছে : জরুরী অবস্থা পুরোপুরি প্রত্যাহার, হজযাত্রীদের ভোট দেবার সুযোগ করে দিতে নির্বচনী তফসিল পুনর্ঘোষণা, গণপ্রতিনিধিত্ব আদেশের একানব্বই ধারা স্থগিত, এবং উপজেলা নির্বাচন একমাস পিছিয়ে দেয়া৻
ঢাকায় চার দলীয় জোটের নেতাদের বৈঠকের পর এক সাংবাদিক সম্মেলনে খালেদা জিয়া একথা জানান৻ তার আগে তাঁর সভাপতিত্বে বি-এন-পির স্থায়ী
কমিটির বৈঠক হয়৻