|
নির্বাচন পেছানো হবে না: সরকার
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
বাংলাদেশে প্রধান একটি রাজনৈতিক জোটের বিরোধীতা সত্ত্বেও সরকার ঘোষনা করেছে নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৮ই ডিসেম্বর
জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে৻
উপজেলা নির্বাচনও তফসিল মতই ২৮শে ডিসেম্বর অনুষ্ঠিত হবে৻ তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান বলেছেন সরকার সাধারন নির্বাচন ১০ দিন পিছিয়ে দেয়ার প্রস্তাব দিয়েছিল৻ কিন্তু তারিখ নিয়ে প্রধান দুটি জোটের মধ্যে সমঝোতা না হওয়ায় পূর্ব পরিকল্পনা অনুযায়ী নির্বাচন হবে বলে তিনি জানান৻ ঢাকা থেকে সংবাদদাতা ওয়ালিউর রহমান মিরাজ জানাচ্ছেন, নির্বাচনের তারিখ পেছানোকে কেন্দ্র করে সংকট উত্তোরণের উপায় খুঁজতে বুধবার দিনভর সরকারের নীতিনির্ধারকদের মধ্যে দফায় দফায় বৈঠক চলে৻ এসব বৈঠকে অংশ নেন নির্বাচন কমিশনাররা, সেনাবাহিনীর প্রধান জেনারেল মঈন ইউ আহমেদ এবং তত্ত্ববধায়ক সরকারের সেইসব উপদেষ্টা যারা রাজনৈতিক দলগুলির সাথে যোগাযোগের দায়িত্ব নিয়েছিলেন৻ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দিন আহমেদ৻ এসব বৈঠকের ফলাফল ঘোষনার জন্য কয়েকবার সময় নির্ধারিত হলেও শেষ পর্যন্ত বুধবার রাতে বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান সাংবাদিকদের সামনে আসেন৻ এক সংক্ষিপ্ত সংবাদ ব্রিফিং-এ ড. রহমান রাজনৈতিক জোটগুলোর সঙ্গে সরকারের আলোচনার পটভূমি ব্যাখ্যা করেন৻ তিনি বলেন শেষ লগ্নে নির্বাচনে অংশ নেয়ার জন্য চার দলীয় জোট যে পূর্ব শর্ত দেয়, জাতির বৃহত্তর স্বার্থে তা বিবেচনা করা হয়েছিল৻ সরকারী সিদ্ধান্ত একতরফা: খোন্দকার দেলোয়ার ওদিকে চার দলীয় জোটের চার দফা দাবীর মেয়াদ শেষ হওয়ার পরও দাবী না মানায় হাতাশা ব্যক্ত করেছেন জোটের নেতারা৻ সরকারের সঙ্গে আলোচনার প্রশ্নে জোটের নেতারা বুধবার কয়েক দফা বৈঠক করেন৻ কিন্তু তারা কোন সিদ্ধান্তে উপনীত হতে পারেননি৻ বৈঠক শেষে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এক প্রেস ব্রিফিং-এ ১৮ই ডিসেম্বররের সরকারী পরিকল্পনার তীব্র নিন্দা জানান৻ তিনি বলেন সরকার একতরফাভাবে ঘোষনা দিয়ে চার দলীয় জোটের নির্বাচনে যাওয়ার পথ রুদ্ধ করে দিল৻ সিইসির সমঝোতা প্রস্তাব ওদিকে বুধবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার ড. এটিএম শামসুল হুদা বলেছিলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা হলে নির্বাচন ১০ দিন পিছিয়ে ২৮ ডিসেম্বর করা যেতে পারে৻ জোটগুলোর মধ্যে সমঝোতা হলে বৃহষ্পতিবার পুনরায় তফসিল ঘোষনা করা হবে বলে তিনি জানিয়েছিলেন৻ এর আগে ড. হুদা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন৻ |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||