|
খালেদা-হাসিনার সাথে উপদেষ্টাদের বৈঠক
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার সময়সীমা শেষ হওয়ার দু‘দিন আগে এই নির্বাচনে সর্বদলীয় যোগদানের বিষয়টি নিশ্চিত
করতে তত্ত্বাবধায়ক সরকার জোর প্রচেষ্টা চালাচ্ছে৻
সরকারের পাঁচজন উপদেষ্টা মঙ্গলবার চার দলীয় জোটের প্রধান দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে বৈঠক করেছেন৻ এরপর তারা কথা বলছেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সাথে৻ ওদিকে বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধভাবে অংশ নেয়ার ব্যাপারে একমত হয়েছে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি৻ ঢাকায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মো. এরশাদের মধ্যে এক বৈঠকের পর আরও ঘোষনা করা হয়েছে যে নির্বাচনে বিজয়ী হলে এই দুটি দল জোটবদ্ধভাবে সরকারও গঠন করবে৻ তবে নির্বাচনে আসন ভাগাভাগির বিষয়টি আজকের বৈঠকে সুরাহা হয়নি বলে দু‘পক্ষের তরফেই বলা হয়েছে৻ |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||