BBCBengali.com
BBCHindi.com
BBCNepali.com
BBCSinhala.com
BBCTamil.com
BBCUrdu.com
 
সর্বশেষ আপডেট: 12 নভেম্বর, 2008 - প্রকাশের সময় 17:19 GMT
 
বন্ধুকে ইমেইল করুন   ছাপার উপযোগী সংস্করণ
চারদলের তিন নেতার জামিন
 
Matiur Rahman Nizami
মতিউর রহমান নিজামী
বাংলাদেশের হাইকোর্ট বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় গ্রেপ্তারকৃত জামাতে ইসলামীর দুজন শীর্ষস্থানীয় নেতা মতিউর রহমান নিজামী ও আলি আহসান মুহাম্মদ মুজাহিদ এবং বিএনপি নেতা সাইফুর রহমানকে দু মাসের জন্য জামিন দিয়েছেন।

পাশাপাশি এই মামলার সব কার্যক্রম এই দু মাস স্থগিত রাখারও নির্দেশ দিয়েছেন। গত ১০ই নভেম্বর এই তিন নেতাকে আদালতে আত্মসমর্পণের জামিন নামঞ্জুর হবার পর কারাগারে পাঠিয়ে দেয়া হয়৻

কারা কর্তৃপক্ষ অবশ্য বলেছে যে প্রয়োজনীয় কাগজপত্র হাতে না আসায় আজ তাদের মুক্তির সম্ভাবনা ক্ষীণ৻

বাংলাদেশের সরকার আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শান্তি শৃংখলা বজায় রাখতে সারাদেশে সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে। আজ নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার ও অপর দুজন কমিশনারের সাথে স্বরাষ্ট্র সচিব এবং আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের এক বৈঠকের পর এ তথ্য দেওয়া হয়।

সুর্নিদিষ্ট তারিখ সম্পর্কে জানানো না হলেও, নির্বাচনের অন্তত: চারদিন আগে থেকে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হওয়া পর্যন্ত সেনা মোতায়েন রাখা হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

 
 
সর্বশেষ সংবাদ
 
 
বন্ধুকে ইমেইল করুন   ছাপার উপযোগী সংস্করণ
 
  RSS News Feed
 
BBC Copyright Logo ^^ পাতার শুরুতে
 
  প্রথম পাতা | বিশেষ আয়োজন | অনুষ্ঠান| বেতার তরঙ্গ | আবহাওয়া
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  আমাদের সম্পর্কে | যোগাযোগ | সাহায্যের বোতাম | গোপনীয়তা সংক্রান্ত বিবৃতি