|
বিএনপির সঙ্গে সংলাপে মতৈক্য হয়নি
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
বাংলাদেশে সরকারের সঙ্গে বিএনপির সংলাপে জরুরী অবস্থা প্রত্যাহার করা সহ দলটির অনেক দাবির ব্যাপারে ঐকমত্য হয়নি৻ তবে দুই পক্ষ
থেকেই যত শিগিগিরি সম্ভব আবার আলোচনায় বসার কথা বলা হয়েছে৻
অন্যদিকে বিএনপির পক্ষ থেকে সাত দফা প্রস্তাব উত্থাপন করার পাশাপাশি নির্ধারিত ১৮ই ডিসেম্বরে সংসদ নির্বাচন অনুষ্ঠানের নিশ্চয়তা চাওয়া হয়েছে৻ মঙ্গলবার সকালে প্রধান উপদেষ্টার নেতৃত্বে সংশ্লিষ্ট উপদেষ্টাদের সঙ্গে বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের এই সংলাপ অনুষ্ঠিত হয়েছে৻ তিন ঘন্টা ধরে চলা এই সংলাপের পর যৌথ সংবাদ সম্মেলনে জানানো হয় বিএনপির পক্ষ থেকে সংলাপে উত্থাপন করা সাত দফা প্রস্তাবের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়েছে জরুরী অবস্থা প্রত্যাহারের বিষয়কে৻ ১৮ই ডিসেম্বর সংসদ নির্বাচনের ছয়দিনের মধ্যেই উপজেলা নির্বাচনের যে তারিখ নির্ধারিত আছে সেই উপজেলা নির্বাচন পেছানোরও প্রস্তাব করেছে বিএনপি৻ এছাড়াও গণপ্রতিনিধিত্ব আদেশে আনা সংশোধনী বাতিল করা, প্রশাসনের মাঠ পর্যায়ে নিরপেক্ষতা আনা এবং আটক থাকা নেতা কর্মীদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিও বিএনপি এই সংলাপে তুলেছে৻ সরকারের পক্ষে উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান জরুরী অবস্থা পুরোপুরি প্রত্যাহার না করার পক্ষে বাস্তবতার আলোকে তাদের যুক্তি তুলে ধরে বলেছেন একদিকে যেমন সুস্থ রাজনৈতিক কর্মকান্ড পরিচালনার ওপর সবরকম প্রতিবন্ধকতা বা নিষেধ অপসারণ করা জরুরী, তেমনই একইভাবে ভোটাররা যেন সুষ্ঠুভাবে এবং নিরাপদ পরিবেশে ভোট দিতে পারেন সেটাও তাদের বিবেচনায় রাখতে হচ্ছে৻ তবে আলোচনার মাধ্যমে এসব বিষয়ে তারা সমাধানে আসতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেছেন৻ বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোটের আরেক শরিক জামায়াতে ইসলামীর সঙ্গেও মঙ্গলবার সরকারের সংলাপ হয়েছে৻ এই দলটিও জরুরী অবস্থা প্রত্যাহারসহ একইরকম দাবি উত্থাপন করেছে৻ তবে একটি দুর্নীতির মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকার পরও জামায়েতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ প্রধান উপদেষ্টার সঙ্গে মঙ্গলবারের সংলাপে অংশ নিলে সে প্রসঙ্গে সংবাদ সম্মেলনে সাংবাদিকরা প্রশ্ন তোলেন৻ এ প্রসঙ্গে জামায়েতের পক্ষ থেকে বলা হয়, আদালত থেকেই মিঃ মুজাহিদ আদালতে হাজির হবার জন্য সময় পেয়েছেন৻ ফলে তাঁর সংলাপে অংশ নিতে আইনগত বাধা ছিল না৻ অন্যদিকে, বাংলাদেশের অন্যতম প্রধান আর একটি রাজনৈতিক দল আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম মঙ্গলবার
তাদের দলীয় কার্যালয়ে নির্বাচনের আগে দলীয় নেত্রী শেখ হাসিনার মুক্তি ও জরুরী অবস্থা সম্পূর্ণ প্রত্যাহারের ওপর আবারও বিশেষভাবে
জোর দেন৻ |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||