|
আরো নিশ্চয়তার প্রতিশ্রুতি
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
যত দিন যাচ্ছে - বিশ্বব্যাপি ঋণ সংকটের অভিঘাত ততই সম্প্রসারিত হচ্ছে৻ একদিতে স্টক এক্সচেঞ্জগুলোতে শেয়ারের দাম ক্রমাগত পড়ছে৻
মিশর কুয়েত সৌদি আরব এবং ইসরাইল – এই সবগুলো দেশেই ৬ থেকে ৯ শতাংশ পর্যন্ত দরপতন ঘটেছে৻
বিভিন্ন দেশের সরকারগুলো ব্যাংকে রক্ষিত আমানতকারীদের অর্থ বাঁচানোর জন্য পদক্ষেপ নিচ্ছে৻ এই কাতারে শামিল হয়েছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড আর সংযুক্ত আরব আমিরাত৻ তারা বলছে তাদের দেশের ব্যাংকগুলোতে যে আমানত রয়েছে - তার গ্যারান্টি সরকার দেবে৻ আমিরাত হচ্ছে প্রথম মধ্যপ্রাচ্যের দেশ যারা এমন পদক্ষেপের কথা ঘোষণা করলো৻ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী কেভিন রাড বলছেন, বৈশ্বিক এই সংকট অস্ট্রেলিয়ার জন্যও খুবই উদ্বেগজনক৻ নিউজিল্যান্ড সরকার দুবছরের জন্য ব্যাংকের সকল আমানতের ওপর গ্যারান্টি দিয়েছে৻ এই পদক্ষেপের কারণ ব্যাখ্যা করে নিউজিল্যান্ডের
অর্থমন্ত্রী মাইকেল কালেন বলেন এ পরিস্থিতি নিয়ে জনগনের মধ্যে উদ্বেগ আছে৻ তাছাড়া এধরণের ব্যবস্থা না নিলে তাঁরাই একমাত্র দেশে
পরিণত হবেন যারা আমানতের গ্যারান্টি দিচ্ছে না৻ |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||